Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ফুলবাড়ীতে বিজেপি প্রার্থী মাকে প্রণাম করে প্রচার শুরু তৃণমূল প্রার্থি ছেলের

ফুলবাড়ীতে বিজেপি প্রার্থী মাকে প্রণাম করে প্রচার শুরু তৃণমূল প্রার্থি ছেলের

Online Desk মার্চ 19, 2026
Untitled-2.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ;
রাজনীতির পথ আলাদা হলেও মা ও ছেলে সম্পর্ক বজায় থাকবে, ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির হয়ে শিখা চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে রঞ্জন শীল শর্মা। শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার নজরকাড়া রাজনৈতিক সমীকরণ। একসময়ের রাজনৈতিক গুরু ও শিষ্য—এবার মুখোমুখি নির্বাচনী ময়দানে।
ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি। ২০২১ সালে তিনি গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক হন। তবে ২০২১ সালের আগে দলবদলের পর আলাদা হয়ে যায় তাঁদের পথ। শিখা চ্যাটার্জি যোগ দেন বিজেপিতে, রঞ্জন থেকে যান তৃণমূলে। প্রার্থী তালিকা ঘোষণার পর শিলিগুড়িতে এসে বৃহস্পতিবার সকালে শিখা চ্যাটার্জিকে ‘মা’ বলে সম্বোধন করে প্রণাম করেন রঞ্জন শীল শর্মা।  তাঁর আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করেন। রঞ্জন শীল শর্মার কথায়, “রাজনীতি আলাদা, ব্যক্তিগত সম্পর্কে তিনি আমার মা। রাজনীতি ক্ষেত্রে যতই নীতির লড়াই হোক না কেন মা ও ছেলের সম্পর্ক ছিল আছে থাকবে”।
তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জন শীল শর্মা-কে। রাজনৈতিক মহলের মতে, রঞ্জন শীল শর্মার রাজনীতিতে হাতেখড়ি হয় শিখা চ্যাটার্জির হাত ধরেই। শিখা চ্যাটার্জিও ‘ছেলে’ রঞ্জনকে আশীর্বাদ করে বলেন, তার শুভ বুদ্ধির উদয় হোক ধর্মের পথে চলুক।
ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রে এই আবেগঘন মা-ছেলের লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার, শেষ পর্যন্ত জয় কার ঝুলিতে যায়।

Post Views: 157

Continue Reading

Previous: আলিপুরদুয়ারের ডিএম পরিবর্তন, টি বালাসুব্রহ্মণ্যমকে ফেরানো হল দক্ষিণ দিনাজপুরেই
Next: দেবাংশু গিয়ে কথা বলতেই অভিমান গলে জল অসিতের, তবে কী রাজনীতি থেকে সন্ন্যাস বাতিল !

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.