Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আলিপুরদুয়ারের ডিএম পরিবর্তন, টি বালাসুব্রহ্মণ্যমকে ফেরানো হল দক্ষিণ দিনাজপুরেই

আলিপুরদুয়ারের ডিএম পরিবর্তন, টি বালাসুব্রহ্মণ্যমকে ফেরানো হল দক্ষিণ দিনাজপুরেই

Online Desk মার্চ 19, 2026
GYANESH.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোট ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনকে বার বার লন্ডভন্ড করে দিচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে। তারপরও পরিস্থিতি কিছু বদলাচ্ছে না। নির্বাচন ঘোষণার ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের ৫ জন শীর্ষ আধিকারিককে সরিয়েছেন জ্ঞানেশ কুমার। গত ৭২ ঘন্টায় প্রায় ৪৩ জনকে সরিয়েছেন।
বুধবার ১১টি জেলার ডিএম তথা ডিইও, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে ডিইওকে সরিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দেখা যায়, টি বালাসুব্রহ্মণ্যম, যিনি দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকেই আলিপুরদুয়ারের জেলা শাসক করে দেওয়া হয়। তখনই প্রশ্ন ওঠে, তাহলে দক্ষিণ দিনাজপুরের ডিএম এবং ডিইও কে হবেন?
সূত্রের খবর, নির্বাচন কমিশনের চোখ এড়িয়ে গিয়েছিল গোটা ব্যাপারটাই। সেকারণেই মাঝ রাতে আবার অর্ডার দেয় নির্বাচন কমিশন। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, টি বালাসুব্রহ্মণ্যমই থাকছেন দক্ষিণ দিনাজপুরের ডিএম। পাশাপাশি, আলিপুরদুয়ারের ডিএম করা হয়েছে ময়ূরী বসুকে। অন্যদিকে, রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে পদে নিযুক্ত করা হল।
ভোটের আগে রাজ্য প্রশাসনে বদল কিছু নতুন ঘটনা নয়। তবে চলতি বিধানসভা নির্বাচনের আগে কমিশন যেভাবে রাজ্য প্রশাসনের খোলনলচে বদল করছে, তা নজিরবিহীন ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশন আসলে বিজেপির কথায় কাজ করছে। রাজ্য প্রশাসনকে লন্ডভন্ড করে উন্নয়নের কাজ আটকাতে চাইছে। তাই বাংলার মানুষ এই জবাব ভোটেই দেবেন।

Post Views: 109

Continue Reading

Previous: ট্রাম্পকে না জানিয়ে ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা ইজরায়েলের! পাল্টা কাতারে হামলা তেহরানের
Next: ফুলবাড়ীতে বিজেপি প্রার্থী মাকে প্রণাম করে প্রচার শুরু তৃণমূল প্রার্থি ছেলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.