Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে না জানিয়ে ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা ইজরায়েলের! পাল্টা কাতারে হামলা তেহরানের

ট্রাম্পকে না জানিয়ে ইরানের গ্যাস ঘাঁটিতে হামলা ইজরায়েলের! পাল্টা কাতারে হামলা তেহরানের

Online Desk মার্চ 19, 2026
20260318_113041.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে না জানিয়ে ইরানের প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে হামলা করেছে ইজরায়েল। এমনটাই দাবি ওয়াশিংটনের। ইতিমধ্যে সেই হামলার জবাবও দিয়েছে মোজতবা খামেনেই এর দেশ। পাল্টা হিসেবে কাতারের গ্যাস ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ইরানের তরফে অভিযোগ করা হয়েছে, সে দেশের প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় ঘাঁটি সাউথ পার্সে হামলা চালানো হয়েছে। তার প্রত্যাঘাত হিসেবে বৃহস্পতিবার কাতারের অন্যতম বড় গ্যাস ঘাঁটি রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। এটি প্রাকৃতিক গ্যাসের বিশ্বের অন্যতম বড় ঘাঁটি। ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

এই হামলার পর সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘এই হামলাটির বিষয়ে আমেরিকার বিন্দুমাত্র কোনও ধারণা ছিল না। কাতারও কোনও ভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমন কোনও হামলা যে হতে পারে, সে বিষয়েও কাতারের কোনও ধারণা ছিল না।’ সেই সঙ্গে কাতারের গ্যাস ঘাঁটিতে হামলা নিয়ে তেহরানকে সতর্ক করে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে ইজরায়েল আর কোনও হামলা করবে না। তবে ইরানও আর কাতারের উপর হামলা করতে পারবে না। ইরান যদি ফের কাতারে হামলা করে, তবে পরিস্থিতি অন্য রকম হবে।’ উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হয়েছে। ওই দিন ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইরান।

Post Views: 123

Continue Reading

Previous: বিএসএনএল বেসরকারিকরণের প্রশ্নই উঠে না; সাফ জানাল টেলিযোগাযোগ মন্ত্রক
Next: আলিপুরদুয়ারের ডিএম পরিবর্তন, টি বালাসুব্রহ্মণ্যমকে ফেরানো হল দক্ষিণ দিনাজপুরেই

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.