Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দলিত হয়ে বিয়ের শোভাযাত্রা! লাঠিসোটা নিয়ে বরের উপর হামলা উচ্চ বর্ণের লোকজনের

দলিত হয়ে বিয়ের শোভাযাত্রা! লাঠিসোটা নিয়ে বরের উপর হামলা উচ্চ বর্ণের লোকজনের

Online Desk এপ্রিল 18, 2025
20250418_122534.jpg

ওঙ্কার ডেস্ক: এক দলিত যুবকের বিয়ের শোভাযাত্রায় হামলা উচ্চ বর্ণের লোকজনের। বর এবং শোভাযাত্রায় সামিল হওয়া বেশ কয়েকজনের উপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার নাগলা তালফি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা চলাকালীন উচ্চবর্ণের লোকজন দলিত বরকে লাঞ্ছিত করে। হামলার জেরে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকজন আহত হয়েছেন। নাগলা তালফির বাসিন্দা অনিতা এই ঘটনার পর একটি অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় মথুরা থেকে তার মেয়ের বিয়ের শোভাযাত্রা আসার সময় এই হামলার ঘটনা ঘটেছে। গ্রাম থেকে অল্প দূরে অবস্থিত একটি অনুষ্ঠান বাড়িতে এই বিয়ে হওয়ার কথা ছিল।

অভিযোগে আরও বলা হয়েছে, ডিজে বাজিয়ে শোভাযাত্রাটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় ‘উচ্চবর্ণের’ একদল লোক লাঠিসোটা নিয়ে বর এবং আরও কয়েকজনের উপর আক্রমণ করে। এই হামলার ফলে অনুষ্ঠান বাড়িতে বিয়ের আচার অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। অভিযোগে অনিতা বলেন, ‘পুরো অনুষ্ঠানটি আমাদের বাড়িতে সরিয়ে নিয়ে করতে হয়েছে।’ বিষয়টি নিয়ে সহকারী পুলিশ কমিশনার পিকে রাই বলেছেন, ‘হামলায় আহতদের চিকিৎসা করা হচ্ছে। মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।’ অভিযোগপত্রে নয় জনের নাম এবং ২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।

Post Views: 109

Continue Reading

Previous: জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা, বরখাস্ত জেএনইউ-এর অধ্যাপক
Next: রাজ্যের স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে পার্শ্ব শিক্ষকরা, চলবে আন্দোলন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.