Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা, বরখাস্ত জেএনইউ-এর অধ্যাপক

জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা, বরখাস্ত জেএনইউ-এর অধ্যাপক

Online Desk এপ্রিল 18, 2025
20250418_112950.jpg

ওঙ্কার ডেস্ক: জাপানি দূতাবাসের এক আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে। জানা গিয়েছে, বরখাস্ত হওয়া অধ্যাপক স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে কর্মরত ছিলেন।

জেএনইউ সূত্রের খবর, কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানান এর আগেও ওই অধ্যাপকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জেএনইউর উপাচার্য শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত সংবাদ সংস্থাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নিপীড়ক এবং দুর্নীতিবাজ কর্মীদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে।’

তিনি বলেন, এই সিদ্ধান্ত ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থানকে তুলে ধরে। অভ্যন্তরীণ তদন্তের পর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। জাপানি দূতাবাসের নির্যাতিতার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান চলাকালীন ওই অধ্যাপকের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। ভারতে থাকা অবস্থায় তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। জাপানে ফিরে একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি ভারতীয় দূতাবাসের নজরে আনা হয়। পরে অভিযোগটি বিদেশ মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়। সূত্র মারফত খবর, অভিযুক্ত অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের আপিল কমিটির কাছে আবেদন করতে পারেন অথবা আদালতেও যেতে পারেন তিনি।

Post Views: 159

Continue Reading

Previous: তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
Next: দলিত হয়ে বিয়ের শোভাযাত্রা! লাঠিসোটা নিয়ে বরের উপর হামলা উচ্চ বর্ণের লোকজনের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.