Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Online Desk এপ্রিল 18, 2025
20250418_103414.jpg

ওঙ্কার ডেস্ক: ২২ বছর পর অবশষে তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তকমা প্রত্যাহার করল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে রাশিয়ায় বৈধ ভাবে নিজেদের কাজকর্ম চালাতে পারবে তালিবান।

উল্লেখ্য, চার বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসে তালিবান। ২০০৩ সাল থেকে তালিবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তকমা দিয়ে আসছে রাশিয়া। যে কারণে এত দিন এই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী অপরাধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সেদেশের ক্ষমতা দখল করে তালিবান। এর পর তালিবানের সঙ্গে রাশিয়ার শীর্ষ কর্তারা কাজ শুরু করেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে স্থিতিশীল করে তুলতে চেষ্টা শুরু করে রাশিয়া। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের প্রসঙ্গে বলেছিলেন, ‘বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করা প্রয়োজনীয়’।

উল্লেখ্য, তালিবান সরকার আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর সেদেশের নারীদের প্রতি বৈষম্য চরম আকার নিয়েছে। যার কারণে বিশ্বের বহু দেশ থেকে সমালোচনা এসেছে। তবে তালিবানকে স্বীকৃতি না দিলেও কাবুলে বর্তমানে দূতাবাস রয়েছে বহু দেশের। সেই তালিকায় রয়েছে চিন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরান। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তালিবানের উপর থেকে রাশিয়ার সন্ত্রাসী তকমা প্রত্যাহারের সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তালিবানকে গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করবে।

Post Views: 126

Continue Reading

Previous: ফ্লোরিডার ইউনিভার্সিটিতে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ২, আহত ৬
Next: জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থা, বরখাস্ত জেএনইউ-এর অধ্যাপক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.