Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফ্লোরিডার ইউনিভার্সিটিতে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ২, আহত ৬

ফ্লোরিডার ইউনিভার্সিটিতে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ২, আহত ৬

Online Desk এপ্রিল 18, 2025
20250418_094031.jpg

ওঙ্কার ডেস্ক: এক বন্দুকধারীর গুলিতে দু’জনের মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় জন। গুরুতর জখম অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহতরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়। তবে বন্দুকবাজ ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ফ্লোরিডার তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল এই বিষয়ে বলেছেন, ‘অভিযুক্ত বন্দুকধারীর ২০ বছর বয়স। বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।’ জানা গিয়েছে, বন্দুকধারীকে বাগে আনতে গুলি চালায় পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ডেপুটি-শেরিফের ছেলে ওই বন্দুকধারী।

অন্যদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঘটনাকে ‘লজ্জাজনক’ এবং ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস গুলি চালানোর ঘটনায় বলেছেন, ‘এফএসইউ পরিবারের সঙ্গে আমরাও প্রার্থনা করছি। রাজ্যের আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করছেন।’

উল্লেখ্য, ফ্লোরিডায় এটি প্রথম গুলি চালানোর ঘটনা নয়।
এর আগে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ২০১৫ সালে এক স্নাতক পাঠাগারে গুলি চালনার ঘটনা ঘটে। সে বারে তিনজনকে আহত হয়েছিলেন। সেই সময় পুলিশ বন্দুকবাজকে গুলি করে হত্যা করেছিল।

Post Views: 126

Continue Reading

Previous: দিলীপ ঘোষের বিয়ে !
Next: তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.