Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডার্বি ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

ডার্বি ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

Online Desk এপ্রিল 11, 2026
Huckey.jpg

স্পোর্টস রিপোর্টার : ডার্বি মানেই যে তার রঙ সবুজ মেরুন হবে এটা বোধহয় অঘোষিত পোস্টার হয়ে গেছে। ফুটবল হোক বা হকি সবেতেই ইস্টবেঙ্গলকে মাটি ধরিয়ে দিচ্ছে মোহনবাগান। কলকাতা হকি লিগের গ্রুপ লিগে ডার্বিতে ৪-১ গোলে জয়ের পরে এবারে হকি লিগের ফাইনালে ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারলো মোহনবাগান। যুবভারতীর হকি মাঠে এদিন অধিপত্য বজায় রাখে মোহনবাগান।ইস্টবেঙ্গলে চোটের জন্য দুই তারকা দেবেন্দ্র বাল্মীকি ও আফফান ইউসুফকে ফাইনালে পায়নি। প্রাথমিকভাবে হকি লিগের ফাইনাল রবিবার করার পরিকল্পনা নিয়েছিল হকি বেঙ্গল। তবে সেদিন আইএসএলে মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচ রয়েছে যুবভারতীতে। তাই একদিন এগিয়ে শনিবার বিকাল চারটে থেকে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার শুরু থেকেই একাধিপত্য বজায় রাখেন ববি সিং ধামি, মহম্মদ রাহিলরা। যার ফলও পায়। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। গোল দু’টি করেন অভ্রান সুদেব এবং রোহিত মোহিল।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান অতুল দীপ। তবে ছাড়ার পাত্র ছিল না মোহনবাগানও। মহম্মদ রাহিল ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মোহনবাগানকে। এরপর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। দু’দলের গোলকিপারই দুরন্ত কিছু সেভ করেন। শেষ পর্যন্ত খেলার ফলাফল থাকে সেটাই। হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে স্টেনগান সেলিব্রেশনে মেতে ওঠেন সবুজ-মেরুন খেলোয়াড়রা।

Post Views: 123

Continue Reading

Previous: ‘চাকরি, অন্ন নিয়ে নিচ্ছে’, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর হুঙ্কার শাহের
Next: আমেরিকার শর্তে রাজি নয় ইরান, ইসলামাবাদে শান্তিচুক্তি ব্যার্থ; জানাল ভান্স

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.