Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘চাকরি, অন্ন নিয়ে নিচ্ছে’, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর হুঙ্কার শাহের

‘চাকরি, অন্ন নিয়ে নিচ্ছে’, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর হুঙ্কার শাহের

Online Desk এপ্রিল 11, 2026
amit-shah-d.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি যে শব্দগুলি নিয়ে চর্চা হয়, তার মধ্যে অন্যতম অনুপ্রবেশকারী। বিজেপির শীর্ষ স্তরের নেতারা বার বার এই ইস্যুতে সরব হন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোট কর্মসূচি থেকে ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বাঁকুড়ার সভা থেকে ফের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন তিনি। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে অনুপ্রবেশকারীদের জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার বাঁকুড়ার ওন্দায় জনসভা সভা করেন শাহ। অনুপ্রবেশ ইস্যুতে শান দিয়ে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা ভারতের জন্য বিপদ। আমাদের যুবকের চাকরি নিয়ে নিচ্ছে। গরিবের অন্ন নিয়ে যাচ্ছে। বাংলা আর একজন অনুপ্রবেশকারীকেও বরদাস্ত করবে না। ভারত ধর্মশালা নয়। আমাদের ভূমি। যারা কব্জা করেছে, তাদের আইনের মাধ্যমে জেলে পাঠাবে বিজেপি সরকার।’ শুক্রবার কলকাতায় বিজেপির সঙ্কল্পপত্র প্রকাশ করেছেন অমিত শাহ। তাতেও অনুপ্রনবেশ রোখার বার্তা দিয়েছে পদ্ম শিবির। তার পরে নির্বাচনী জনবসভা থেকেও এই বিষয়ে আরও একবার গেরুয়া শিবিরের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নারী সুরক্ষা নিয়ে এদিন তিনি বলেন, ‘এখানে মহিলাদের সুরক্ষা নেই। মমতাদিদি বলেন, ৭টার পরে মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। অসমে দেখে আসুন, রাত একটায়ও মহিলারা বিয়েবাড়ি যান স্কুটিতে। কারও কিছু হয় না। বিজেপির সরকার গড়ে দিন, ২৪ ঘণ্টা সুরক্ষা দেব।’ পাশাপাশি বিজেপি জিতলে বঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে বলে জানান তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। তৃণমূলের ভাতা নিয়ে আগে বিভিন্ন সময়ে কটাক্ষ করলেও বিজেপি নিজেদের ইস্তাহারে সেই ভাতার পথে হেঁটেছে। সংকল্পপত্রে বেকার যুবক যুবতী ও মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি।

Post Views: 102

Continue Reading

Previous: টলিউডে একের পর এক কাণ্ড, উৎসবের পর আবারও নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস
Next: ডার্বি ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.