Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিউডে একের পর এক কাণ্ড, উৎসবের পর আবারও নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস

টলিউডে একের পর এক কাণ্ড, উৎসবের পর আবারও নিখোঁজ টলিউডের চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস

Online Desk এপ্রিল 11, 2026
xdfr.png

ওঙ্কার ডেস্ক: টলিউডে একের পর এক অস্বস্তিকর খবর। কয়েকদিন ধরেই নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের, এখনও পর্যন্ত কোনও খবর মেলেনি তাঁর, সেই আবহ কাটতে না কাটতেই আবারও চাঞ্চল্যকর ঘটনা। এবার নিখোঁজ টলিউডের এক তরুণ চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস।
জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই তাঁর কোনও খোঁজ নেই। রূপকলা কেন্দ্র থেকে সিনেমাটোগ্রাফি শিখেছেন তিনি, মাত্র চার বছর আগে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সৃজনের। স্বল্প সময়ের মধ্যেই নিজের কাজের ধরন এবং স্বাধীন চিন্তাভাবনার জন্য নিজের পরিচিতি তৈরি করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ সৃজন। শুক্রবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায় ও এই খবর শেয়ার করে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায়। সেই পোস্ট থেকেই জানা যায়, সৃজন আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন যেমন অনেকেই নিয়মিত বাইরে যান। পরনে ছিল বারমুডা ও টি-শার্ট। কিন্তু তারপর আর ফেরেননি।
রাত কেটে সকাল গড়িয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি তাঁর। মোবাইল ফোন সঙ্গে থাকলেও সেটি বর্তমানে বন্ধ বলেই জানিয়েছে ঘনিষ্ঠরা। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে সহকর্মী ও পরিচিত মহলে। তবে এরই মাঝে শোনা যাচ্ছে, সৃজন নাকি নিজেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। জানিয়েছেন, ব্যক্তিগত কারণে কিছুদিনের জন্য আড়ালে থাকতে চান তিনি। যদিও তাতে বিন্দুমাত্র কাটে না উদ্বেগ। কারণ, এই দ্বৈত তথ্যের জেরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই উত্তরের খোঁজেই সকলে।

Post Views: 110

Continue Reading

Previous: শিল্পক্ষেত্রে স্বস্তি! এলপিজি সরবরাহের মেয়াদ বাড়াল কেন্দ্র
Next: ‘চাকরি, অন্ন নিয়ে নিচ্ছে’, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর হুঙ্কার শাহের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.