Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আরও দুটি শাবকের জন্ম ! স্নো লেপার্ড প্রজননে নজির গড়ল দার্জিলিং চিড়িয়াখানা

আরও দুটি শাবকের জন্ম ! স্নো লেপার্ড প্রজননে নজির গড়ল দার্জিলিং চিড়িয়াখানা

Online Desk মে 19, 2025
Lepard-2.jpg

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : ফের সুখবর দার্জিলিং চিড়িয়াখানায়৷ নতুন দুই অতিথির আগমনে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে জন্ম হল দু’টি স্নো-লেপার্ড শাবকের৷ স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’ নামে ওই দম্পতির সন্তান ওরা। জানা গিয়েছে, গত ১৩ মে ওই দুই শাবকের জন্ম দেয় মা-তুষারচিতা৷

দুই স্নো-লেপার্ড শাবকের জন্মের খবরে উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য বন দফতরের আধিকারিকরাও৷ এই দুই শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো-লেপার্ডের সংখ্যা বেড়ে হল ১৩টি৷ যার মধ্যে চারটি পুরুষ, সাতটি স্ত্রী ও দু’টি সদ্যজাত৷ সব ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যে ওই স্নো-লেপার্ড শাবক দু’টিকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা ৷

 

২০২৪ সালের ৩১ অগস্ট দু’টি স্নো-লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়৷ স্নো-লেপার্ডের পাশাপাশি রেড পান্ডার প্রজননেও নজির তৈরি করেছে দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদাড়া কেন্দ্র৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্রজনন কেন্দ্রের খাঁচায় মা স্নো-লেপার্ড ও শাবকদের উপর ক্যামেরার মাধ্যমে নজর রাখছে৷ সেই ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিয়ো কর্তৃপক্ষ শেয়ার করেছে৷ ওই ভিডিয়োতে স্নো-লেপার্ডের শাবক দু’টিকে খেলতে দেখা গিয়েছে৷ মা স্নো-লেপার্ড ‘রের’-কেও দেখা গিয়েছে সেখানে ৷

Post Views: 131

Continue Reading

Previous: পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১
Next: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাগাতার ধর্না, সমস্যায় পড়ে হাইকোর্টের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.