Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১

পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১

Online Desk মে 19, 2025
Tarif

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার আরও এক ব্যাক্তি। অভিযুক্তের নাম তারিফ। সোমবার হরিয়ানার নুহ জেলা থেকে তারিফ নামে এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন চরদের ধরপাকড়ে ব্যস্ত গোয়েন্দা সংস্থাগুলি। হরিয়ানার একই এলাকা থেকে দু’দিনের মধ্যে এটি দ্বিতীয় গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, এই মামলায় মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে দু’জন পাকিস্তানি হাই কমিশনের সঙ্গে যুক্ত বলে অনুমান।

অন্যদিকে, পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাদ নামে এক যুবককে। এন্টি-টেররিজম স্কোয়াড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাঁর উপর নজর রাখা হচ্ছিল। এরপর সমস্ত তথ্য যাচাই করে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, শাহজাদ একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছেন এবং সীমান্ত পেরিয়ে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। ATS-এর দাবি, এই চোরাচালানের আড়ালেই চলত গুপ্তচরবৃত্তি। প্রসাধনী, পোশাক, মশলা সহ বিভিন্ন পণ্য পাকিস্তান থেকে ভারতে বা ভারতের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দেওয়ার নাম করে তিনি আসলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করতেন। এমনকি আইএসআই-এর হ্যান্ডলারদের জন্য সীমান্তের এপার থেকে সিম কার্ড জোগাড় এবং থাকার ব্যবস্থাও করে দিতেন তিনি।

সূত্রের খবর, এই জাল বিস্তৃত রয়েছে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ইতিমধ্যেই কয়েকজন ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারকে জেরা করছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে, পহেলগামের জঙ্গি হামলার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর এই সক্রিয় অভিযান সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে বড় ধাক্কা দিতে পারে।

Post Views: 340

Continue Reading

Previous: আন্দোলন করা মানেই হিংসাত্মক আচরণ নয়, চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন অভিষেক
Next: আরও দুটি শাবকের জন্ম ! স্নো লেপার্ড প্রজননে নজির গড়ল দার্জিলিং চিড়িয়াখানা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.