Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আন্দোলন করা মানেই হিংসাত্মক আচরণ নয়, চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন অভিষেক

আন্দোলন করা মানেই হিংসাত্মক আচরণ নয়, চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন অভিষেক

Online Desk মে 19, 2025
Abhisek-3.jpg

নিজস্ব সংবাদদাতা : বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের লাগাতার আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে আন্দোলনরত শিক্ষক শিক্ষাদের উদ্দেশে তিনি বলেন “আন্দোলন হবে অহিংসার পথে, গণতন্ত্রের পথে”। তিনি আরও বলেন, “গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, আমরাও আন্দোলন করেছি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবাদ প্রদর্শন করা মানেই হিংসাত্মক আচরণ নয়”।

এদিকে, সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে ডেকে পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা। বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। তার পরও বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা যে ‘রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছে না’ এমনটাই প্রকাশ পাচ্ছে তাঁদের কথাবার্তায়।

তবু এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে চাকরিহারাদের আশ্বস্থ করার চেষ্টা করেছেন অভিষেক। জানিয়েছেন, বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা আছে। এ বিষয়ে রাজ্য যে রিভিউ পিটিশন দিয়েছে সে কথা মনে করিয়ে দেন তিনি। তাঁর আশা, একটা সুরাহার পথ নিশ্চয়ই বেরোবে। তাই আন্দোলনকারীদের প্রতি তাঁর পরামর্শ, “আন্দোলন চলুক, তবে তা যেন গণতন্ত্রের পথে হয়”।
শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন প্রসঙ্গে তিনি টেনে আনেন দিল্লিতে ১০০ দিনের কাজ নিয়ে তাঁদের দিল্লিতে ধর্ণার কথা। অভিষেক বলেন, “আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি। সাধারণ মানুষ তো ছেড়েই দিন, যাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে মারা হয়েছে। আমরা তো হিংসার পথে যাইনি। বরং পরের দিন রাজভবনের বাইরে ধর্নায় বসেছি। সবটাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি চাইব, শিক্ষকরাও যেন অহিংসার পথে থেকে আন্দোলন করেন। আন্দোলনের অধিকার সকলের রয়েছে”।

অভিষেকের কথার উত্তরে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের মঞ্চ। তাঁদের প্রশ্ন, তিনি কি দেখেছেন, কেন আমরা রাস্তায় আছি, কেন আমাদের রাস্তায় এনে ফেলা হল, কেনই বা দিনের পর দিন আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে, দোষটা কার, চাকরিটা গেল কার জন্য, এই মুহূর্তে কী কী করা উচিত ? এইসঙ্গে তাঁরা স্বীকার করে নিয়েছেন, চাকরিহারা যোগ্য শিক্ষকরা কেবল একটাই বাধা অতিক্রম করেছিলেন, সেটা হল বিকাশ ভবনের গেট। বাদবাকি তাঁদের অবস্থান শান্তিপূর্ণই ছিল।

Post Views: 273

Continue Reading

Previous: বাতিল হল পার্বতী বাউলের আমেরিকা কনসার্ট, ভারতে পাঠিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে
Next: পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার আরও ১

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.