Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের দ্বারভাঙ্গায় ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ; পুলিশের সঙ্গে বচসায় স্থানীয়রা

বিহারের দ্বারভাঙ্গায় ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ; পুলিশের সঙ্গে বচসায় স্থানীয়রা

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
sexual-harassment.png

ওঙ্কার ডেস্ক: বিহারের দ্বারভাঙ্গায় এক ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল এলাকা। শনিবার রাত থেকে নিখোঁজ ঐ শিশুটির দেহ রবিবার সকালে এলাকারই এক পুকুর থেকে উদ্ধার হয়। এরপর থেকেই এলাকার মানুষজন ক্ষীপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয়। এখনো পর্যন্ত একজন গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়ানা তদন্তের জন্য পাঠনো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এর ফলে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দ্বারভাঙা এলাকা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সন্ধ্যার সময় বাড়ির সামনে আরও দুই সঙ্গীর সঙ্গে খেলছিল শিশুটি। সেখান থেকেই আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর তল্লাশি চালানো হলেও কোনও হদিশ মেলেনি। পরদিন রবিবার সকালে গ্রামের একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখেন বাসিন্দারা।
পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। তার সঙ্গে থাকা আরও দুই শিশুকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তবে তারা কোনওক্রমে পালিয়ে বাড়িতে ফিরে পুরো বিষয়টি জানায়। ওই দুই শিশুর বয়ান অনুযায়ী, অভিযুক্তকে তারা চিনত। এরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনকে চিহ্নিত করে এবং তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের জামায় রক্তের দাগ পাওয়া গিয়েছে। সেই রক্ত শিশুটির কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, তবে যৌন নির্যাতনের বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে।
এই ঘটনার জেরে রবিবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের বারবার সংঘর্ষ বাধে।

Post Views: 208

Continue Reading

Previous: বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?
Next: চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত, একধাক্কায় বাড়বে ২ ডিগ্রি তাপমাত্রা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.