Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত, একধাক্কায় বাড়বে ২ ডিগ্রি তাপমাত্রা

চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত, একধাক্কায় বাড়বে ২ ডিগ্রি তাপমাত্রা

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: মধুর প্রেম ভালোবাসার সপ্তাহকে আরও মধুর করতে নিজের যাওয়ার দিনটাকে কিছুটা পিছিয়েছিল শীত। তবে এবার শীতকাতুরেদের জন্য সুখবর। এবার শীত বিদায়ের নির্ঘণ্ট বেঁধে দিল হাওয়া অফিস। কার্যত বলা যেতে পারে শীত বিদায়ের দিনক্ষণে সিলমোহর দিল আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহেই বিদায় নিতে চলেছে শীত। আর কিছুদিনের মধ্যেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের সিউড়িতে রেকর্ড তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই সামান্য বাড়তে শুরু করবে তাপমাত্রা। যদিও স্পষ্ট ভাবে বেশ গরম অনুভূত হতে পারে ১৪ ফেব্রুয়ারি থেকেই। কলকাতায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর থেকে চড়বে পারদ।
আজ বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির আশেপাশে। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি শ্রীনিকেতনের এই তাপমাত্রাই বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি। আগামী এক সপ্তাহে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে তাপমাত্রা।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। রবিবার উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩.৫ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার কোনও বিশেষ পূর্বাভাস বা সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ২ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Post Views: 147

Continue Reading

Previous: বিহারের দ্বারভাঙ্গায় ছয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ; পুলিশের সঙ্গে বচসায় স্থানীয়রা
Next: এস আই আরের জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে, সোমবার সুপ্রিম শুনানির আগে পদক্ষেপ নবান্নের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.