Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল, পুরুষদের ফাঁদে ফেলে ৬ কোটি হাতালেন উত্তরপ্রদেশের মহিলা

ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল, পুরুষদের ফাঁদে ফেলে ৬ কোটি হাতালেন উত্তরপ্রদেশের মহিলা

Online Desk আগস্ট 8, 2026
pallabi.jpg

ওঙ্কার ডেস্ক: টিন্ডার সমাজ মাধ্যমে পুরুষদের সঙ্গে গড়ে তুলত বন্ধুত্ব। পরে সেই সম্পর্ক গিয়ে ঠেকত অন্তরঙ্গ মুহূর্তে। আর সেই মুহূর্ত ছবি বা ভিডিওর মাধ্যমে ধরে রেখে চলত ব্ল্যাকমেল। হাতিয়ে নেওয়া হত মোটা অঙ্কের টাকা। এই ভাবে একের পর এক পুরুষকে ব্ল্যাকমেল করে উত্তরপ্রদেশের এক মহিলা গড়ে তুলেছে সম্পত্তির পাহাড়। তদন্তে জানা গিয়েছে, প্রায় ৬ কোটি টাকা সে এই ভাবে তার সংস্পর্শে আসা বিভিন্ন পুরুষের কাছ থেকে লুটে নিয়েছে।

হাইকোর্টের এক আইনজীবী এই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। তার পর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই তোলাবাজির চক্রের শিকার হয়েছেন বহু পুরুষ। এই চক্রের মূল পাণ্ডা ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে পুরুষদের সঙ্গে আলাপ জমাত। পরে আইনি মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে টাকা দাবি করত। অভিযুক্ত নারীর নাম পল্লবী সিং রাজপুত। অভিযোগ, ডেটিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরুষদের টার্গেট করত পল্লবী। প্রথমে বন্ধুত্ব দিয়ে কথাবার্তা শুরু হতো। পরে সম্পর্ক ঘনিষ্ঠ হতো। এক সময়ে সাক্ষাতের সময় ওই পুরুষদের ছবি বা ভিডিও ধারণ করা হতো। এরপর সেই ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হতো। অভিযোগকারীর দাবি, ভুক্তভোগীদের কাছ থেকে এই ভাবে ৬ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে পল্লবী।

শুধু তাই নয়, কেউ টাকা দিতে অস্বীকার করলে ধর্ষণ ও খুনের চেষ্টার মতো গুরুতর মামলায় ফাঁসানোর হুমকি দিত সে। অভিযোগ, পল্লবীর অভিযোগের জেরে পাঁচ জনকে জেলে যেতে হয়েছে। বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানার ওপর টাকার নোটের বড় বড় বান্ডিল সাজিয়ে রাখা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা হাতে একটি আগ্নেয়াস্ত্র ধরে আছেন। তবে ছবিগুলোর উৎস, প্রেক্ষাপট নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Post Views: 45

Continue Reading

Previous: দলের ভরাডুবির পর পদত্যাগ করেছিলেন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, পুলিশ হেফাজতে মৃত্যু হল তাঁর স্বামীর
Next: মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

সম্পর্কিত গল্প

Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
birju.jpg

দলের ভরাডুবির পর পদত্যাগ করেছিলেন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর, পুলিশ হেফাজতে মৃত্যু হল তাঁর স্বামীর

Online Desk আগস্ট 8, 2026
death.jpg

পুলিশ আধিকারিকের মদ্যপ ছেলের বেপরোয়া ড্রাইভিং, মার্সিডিজের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.