Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রি, গ্রেফতার মা সহ ছয় জন

২১ দিনের কন্যাসন্তানকে বিক্রি, গ্রেফতার মা সহ ছয় জন

Online Desk আগস্ট 1, 2023
chor-tmc-rupali.png

শেখ এরশাদ, কলকাতাঃ সন্তানের বয়স মাত্র ২১ দিন। আর ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠল তাঁর জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। না কোনও প্রত্যন্ত এলাকার খবর নয়। ঘটনাটি ঘটেছে খাস কলকাতা শহরের বুকে। আনন্দপুর থানা এলাকার ঘটনা।
অভিযোগ ৪ লক্ষ টাকার বিনিময়ে নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেন মা। মঙ্গলবার অভিযুক্ত মা-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেহালা পর্ণশ্রীর থেকে শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, আনন্দপুরের নোনাডাঙার বাসিন্দা রুপালি মণ্ডল তিনজন শিশুকে নিয়ে একটি বাড়িতে একাই থাকতেন। কিন্তু কয়েক দিন ধরেই তাঁর ২১ দিনের কন্যাসন্তানকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। প্রতিবেশীরা রুপালিকে জিজ্ঞাসা করে কোনও সদুত্তর পাননি। বাচ্চাটি নিখোঁজ তা জানিয়ে রুপালি নিজেই পুলিশের দ্বারস্থ হয়। তদন্ত শুরু করে পুলিশ। রুপালিকে জিজ্ঞাসাবাদ করার সময়, অসংলগ্ন জবাবে পুলিশের সন্দেহ হয়। একটু চাপ দিতেই রুপালির মুখ থেকে বেরিয়ে আসে আসল কথা। জানা যায়, পাটুলির রূপা দাস নামে এক মহিলার কাছে ৫০ হাজার টাকায় মেয়েকে বিক্রি করেছে “মা”রুপালি মণ্ডল।

রূপা দাসের খোঁজ করতে গিয়ে একে একে তিনজন দালালের খোঁজ পায় পুলিশ। স্বপ্না সর্দার, পূর্ণিমা কুণ্ডু, লালতি দে নামে তিনজনের কাছে হাতবদল হয়ে শেষমেশ ৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছে ২১ দিনের শিশুটি। নবজাতককে ৪ লক্ষ টাকায় কিনেছে পর্ণশ্রী থানা এলাকার কল্যাণী গুহ নামে মহিলা। তাঁর কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
কিন্তু কেন রুপালি সন্তানকে বিক্রি করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। টাকার লোভেই শিশুটিকে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। আবার এর পেছনে কোনও চক্র আছে কিনা তারও খোঁজ করছে পুলিশ।

Post Views: 82

Continue Reading

Previous: থানেতে নির্মিয়মান সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, গার্ডার ছিঁড়ে নিহত ১৭
Next: একই পরিবারের দুই নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.