Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৎকার হয়েছে আগেই ! একমাস পর সশরীরে বাড়ি ফিরলেন ‘মৃত ছেলে’

সৎকার হয়েছে আগেই ! একমাস পর সশরীরে বাড়ি ফিরলেন ‘মৃত ছেলে’

Online Desk এপ্রিল 20, 2025
Dead-Son-Returns.jpg

ওঙ্কার ডেস্ক : ট্রেনের ধাক্কায় মৃত্যু, বিকৃত দেহ সৎকার, সরকারের থেকে পাওয়া ক্ষতিপূরণ— সব কিছুই শেষ হয়ে গিয়েছিল প্রায় দুই মাস আগে। কিন্তু হঠাৎই এক মাসেরও বেশি সময় পরে জীবন্ত ফিরে এল সেই ‘মৃত’ কিশোর!

বিহারের দারভাঙ্গার এই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন থেকে পরিবার— সকলেই। যাঁকে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল, তাঁর নাম ভোলা। বয়স ১৭। গত ২৬ ফেব্রুয়ারি দারভাঙ্গার আল্লালপট্টি রেললাইনের ধারে একটি বিকৃত দেহ উদ্ধার হয়— বিচ্ছিন্ন হাত-পা, মুখও বিকৃত। স্থানীয় মাব্বি থানায় আগে থেকেই নিখোঁজ ডায়েরি করা ছিল ৮ ফেব্রুয়ারি। সেই সূত্রেই পরিবারের লোকজন দেহটি শনাক্ত করেন ভোলা বলেই। এরপরই দেহের সৎকার হয় এবং সরকারের কাছ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণও পায় পরিবার।

কিন্তু নাটকীয় মোড় নেয় বৃহস্পতিবার। হঠাৎই দারভাঙ্গা জেলা আদালতে হাজির ভোলা নিজেই! বিচারকের কাছে ছেলেটি জানায়, তাকে অপহরণ করা হয়েছিল। তার দাবি, “আমি আমাদের এলাকায় ক্রিকেট খেলছিলাম। তখন হঠাৎ ৩-৪ জন এসে মুখে কিছু চাপা দেয়। এরপর আমার কিছু মনে নেই।” তার দাবি, পরে সে বুঝতে পারে, তাকে অপহরণ করে নেপাল নিয়ে যাওয়া হয়েছে।

ভোলার কথায়, অপহরণকারীদের হাত থেকে কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয় সে। এরপর ভাইকে ভিডিও কলে নিজের জীবিত থাকার কথা জানায়। ভাই নেপালে গিয়ে তাকে ফিরিয়ে আনে। তবে সোজা থানায় না গিয়ে, সরাসরি আদালতে হাজিরা দেয় ভোলা।

ঘটনায় দারভাঙ্গার এসডিপিও অমিত কুমার বলেন, “আমরা তদন্ত করছি। যাঁর দেহ দাহ করা হয়েছিল, তিনি কে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, ভোলার অপহরণ সংক্রান্ত দাবিও খতিয়ে দেখা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

Post Views: 104

Continue Reading

Previous: নিশিকান্ত-দিনেশের মন্তব্যে বিতর্ক, দায় নিল না বিজেপি — ‘ব্যক্তিগত মত’ বলেই জানালেন নাড্ডা
Next: ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় ৫০ রাজ্যের হাজার হাজার মার্কিন নাগরিক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.