Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় ৫০ রাজ্যের হাজার হাজার মার্কিন নাগরিক

ট্রাম্পের বিরুদ্ধে ফের রাস্তায় ৫০ রাজ্যের হাজার হাজার মার্কিন নাগরিক

Online Desk এপ্রিল 20, 2025
agi.jpg

ওঙ্কার ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির আগেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন মার্কিন মুলুকের ৫০টি রাজ্যের মানুষ। বিক্ষোভ থেকে ট্রাম্পের একাধিক নীতির প্রতিবাদ করা হয়। শনিবার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলোতে জোরালো বিক্ষোভ হয়।

মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভের প্রতীকী নাম দেন আন্দোলনকারীরা। সেই নাম— ‘৫০৫০১’। যার অর্থ ৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, কিন্তু লক্ষ্য একটাই: ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ। শনিবার হোয়াইট হাউস থেকে শুরু করে টেসলার শোরুম পর্যন্ত, শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হন মানুষ। কারোর হাতে পোস্টারে লেখা ছিল ‘নো কিংস’, কারোর হাতে আবার ছিল ‘স্টপ আর্মিং ইসরায়েল’ লেখা স্লোগান। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ লেখা পোস্টারের আলাদা গুরুত্ব রয়েছে। আমেরিকান বিপ্লবের সময় রাজতন্ত্রবিরোধী লড়াইয়ে এই স্লোগান দেওয়া হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে সেই ঐতিহাসিক স্লোগান আবার ব্যবহার করলেন আন্দোলনকারীরা।

অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, ট্রাম্প প্রশাসনের গাজা ও ইউক্রেন নীতির বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। বেশিরভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ চলাকালীন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্প-সমর্থকের সঙ্গে বিতর্কে জড়ান। যে মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় দ্রুত। এর ফলে বিক্ষোভের উত্তাপ আরও বাড়ে।

Post Views: 119

Continue Reading

Previous: সৎকার হয়েছে আগেই ! একমাস পর সশরীরে বাড়ি ফিরলেন ‘মৃত ছেলে’
Next: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের রামবান, মৃত্যু ৩ জনের, উদ্ধার ১০০-এর বেশি

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.