Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন রাজ্যে জীবিকার খোঁজে গিয়ে বজ্রাঘাত ! সুন্দরবনের এক যুবকের মৃত্যু

ভিন রাজ্যে জীবিকার খোঁজে গিয়ে বজ্রাঘাত ! সুন্দরবনের এক যুবকের মৃত্যু

Online Desk জুন 1, 2025
LABOUR-DEATH.png

নিজস্ব সংবাদদাতা, পাথরপ্রতিমা : ভিনরাজ্যে জীবিকার খোঁজে গিয়ে চিরতরে ঘরে ফেরা হলো না সুন্দরবনের যুবক শুভজিৎ বারুইয়ের। মাত্র ২১ বছর বয়সেই শেষ হয়ে গেল জীবনের পথচলা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ সীতারামপুর গ্রামের বাসিন্দা শুভজিৎ গত সপ্তাহেই কাজের উদ্দেশ্যে উড়িষ্যার কটকে পাড়ি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে, কাজ সেরে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে প্রাণ যায় তাঁর।

শুভজিতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোবর্দ্ধনপুর কোস্টাল থানার জি প্লট গ্রাম পঞ্চায়েতের ওই ছোট গ্রামটিতে। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। বাবা একাদশী বারুই পেশায় মৎস্যজীবী। ছেঁড়া ছালার ঘরে কোনোমতে দিন গুজরান তাঁদের। ইতিমধ্যেই তিন কন্যার বিয়ে দিতে গিয়ে পরিবার ঋণে জর্জরিত।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অর্থকষ্টের চাপে পড়ে স্কুলের পড়া মাঝপথেই বন্ধ করে দিতে হয় শুভজিৎকে। কিশোর বয়সে মেদিনীপুরে ফিশারিতে শ্রমিকের কাজ করতে পাঠানো হয় তাঁকে। ২০২৩ সাল থেকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এক বছর আগে মা’য়ের ব্রেন টিউমারের অপারেশনের পর ঋণের বোঝা আরও বাড়ে। সেই ঋণ মেটানোর জন্যই গত সপ্তাহে আবার কটকে ফিরে গিয়েছিলেন শুভজিৎ। ফিরলেন কফিনবন্দি হয়ে।

বজ্রপাতে মৃত্যুর পরে এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা হয়নি। জানা গিয়েছে, তাঁর কোনও শ্রমিক কার্ডও ছিল না। পুত্রশোকে মুহ্যমান পরিবার। সরকারি স্তরে যোগাযোগ করে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ চলছে বলে খবর। পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত না থাকার ফলে বিপদের সময় মিলছে না সরকারি সহায়তাও। শুভজিতের মতো আরও কত যুবক যে এমন ভাগ্যের শিকার, তার কোনও হিসেব নেই। এখন দেখার, প্রশাসন কতটা দায়িত্ব নেয় এই দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে।

Post Views: 205

Continue Reading

Previous: আমার সঙ্গে যারা দেখা করে সবারই দরকার থাকে! অনুব্রত ইস্যুতে সৌরভ
Next: গাজায় বাড়ছে হাহাকার, দুর্ভিক্ষের কবলে পড়তে পারেন আড়াই কোটি মানুষ

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.