Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় বাড়ছে হাহাকার, দুর্ভিক্ষের কবলে পড়তে পারেন আড়াই কোটি মানুষ

গাজায় বাড়ছে হাহাকার, দুর্ভিক্ষের কবলে পড়তে পারেন আড়াই কোটি মানুষ

Online Desk জুন 1, 2025
20250601_133313.jpg

ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইনের গাজায় বাড়ছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। না খেয়ে রয়েছে শিশু থেকে শুরু করে বয়স্করা। খাদ্য সঙ্কট ক্রমশ তীব্র হচ্ছে গাজায়। এই পরিস্থিতি চলতে থাকলে দুর্ভিক্ষের কবলে পড়তে পারেন আড়াই কোটি প্যালেস্টাইনি। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ।

শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের তরফে অভিযোগ করা হয়েছে, প্যালেস্টাইনিদের সাহায্য অভিযানে বাধা দিচ্ছে ইজরায়েল। ইজরায়েলকে ‘ইচ্ছাকৃত ভাবে’ ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তাদের তরফে। রাষ্ট্রসঙ্ঘের মানবিক বিষয় দফতরের মুখপাত্র জেন্স লারক বলেন, ‘আমরা যে সাহায্য অভিযান পরিচালনা করার চেষ্টা করছি, তাতে গত কয়েক দিনে সব চেয়ে বেশি বাধা দেওয়া হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এমন দৃষ্টান্ত আর নেই।’ তিনি আরও বলেন, যত সংখ্যক ট্রাককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল তার চেয়ে কম সংখ্যক ট্রাককে গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

অন্য দিকে ত্রাণ না পেয়ে সঙ্কটের মুখে পড়েছেন বহু প্যালেস্টাইনি। সংবাদমাধ্যমকে এক প্যালেস্টাইনি বলেন, ‘আমাদের কাছে আটা, তেল, চিনি, খাবার কিছুই নেই। রোজ বাসি রুটি জোগাড় করে সন্তানদের খাওয়াচ্ছি। আমি কিচ্ছু চাই না, শুধু আমার সন্তানদের জন্য একটু আটা চাই। নিজেও খেতে চাই। আমি ক্ষুধার্ত।’ উল্লেখ্য, খান ইউনিসে একটি অস্থায়ী আশ্রয়শিবিরে ড্রোন হানা চালিয়েছিল ইজরায়েলি বাহিনী। সেই আক্রমণে ছয় জনের মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্যালেস্টাইনের বিভিন্ন হাসপাতালে অন্তত ৬০টি মৃতদেহ এসে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ২৮৪ জন।

Post Views: 257

Continue Reading

Previous: ভিন রাজ্যে জীবিকার খোঁজে গিয়ে বজ্রাঘাত ! সুন্দরবনের এক যুবকের মৃত্যু
Next: অডিও-কাণ্ডের নয়া সংযোজন ! কেষ্ট মানলেও মানতে নারাজ কেষ্টসঙ্গী, শোনালেন AI-তত্ত্ব

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.