Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছি, বিরোধীদের খোঁচা দেবাংশুর

ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছি, বিরোধীদের খোঁচা দেবাংশুর

Online Desk মার্চ 25, 2026
qqqqqqqqq

নিজস্ব প্রতিনিধি, হুগলী ;
২৬ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা পর থেকেই ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছে দেবাংশু । পিছিয়ে নেই বাম প্রার্থী। এবার পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা ভোট। ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফায় হুগলী সহ বেশ কয়েকটি জেলায় নির্বাচন। ভোটের গণনা ৪ ঠা মে। সেই নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। ওই কেন্দ্রে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহাকে। তিনিও প্রচার শুরু করেছেন। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি রাজ্যের বিরোধী দল বিজেপি। এমনকি বিজেপির প্রথম ও দ্বিতীয় তালিকাতেও চুঁচুড়া বিধানসভার প্রার্থী ঘোষণা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তৃণমূল দেবাংশুকে প্রার্থী করার পরেই চুঁচুড়া বিধানসভার মাটি কামড়ে পড়ে রয়েছে তিনি। কখনো পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, আবার কখনো দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন । অনেকেই প্রশ্ন তুলছেন ভোটের লড়াইয়ের আগেই অনেকটাই অ্যাডভান্টেজ পাচ্ছে তৃণমূল প্রার্থী। বিজেপি নেতৃত্বদের একাংশের মধ্যেও কান পাতলেই শোনা যাচ্ছে কবে প্রার্থী ঘোষণা করবে দল? এতে বিজেপির দলীয় কর্মীদের মনোবল ভাঙছে ।আর এ নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল প্রার্থী দেবাংশু । তিনি বলেন, প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সাড়া পাচ্ছি।এখনো পর্যন্ত আমার একটাই দুঃখ ফাঁকা মাঠে একা বল নিয়ে দৌড়াচ্ছি। উল্টো দিকের টিমের প্লেয়ার কে, কারা সেটাও জানি না। মেন প্লেয়ার কে সেটাও জানিনা, তার ওপর আবার তাদের নির্ভর করবে বাকি টিমের ১০ জন প্লেয়ার কে হবে। আবার মেন প্লেয়ার যদি অন্যরকম হয় ১০ জন প্লেয়ারের মধ্যে হয়তো আবার পাঁচজন থাকলোই না। উত্তর আমিও খুঁজছি।
পাল্টা দেবাংশুকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের প্রার্থী একটা আঞ্চলিক দলের। বিজেপি ভারতবর্ষের সর্ব বৃহত্তম দল। তৃণমূলে একজন ব্যক্তির ওপর প্রার্থী নির্ভর করে, আমাদের সেটা করে না। আমাদের ২৪০ টা আসনের প্রার্থী দেয়া হয়েছে। বাকি যেটা আছে সেটা আজ কালের মধ্যেই বেরিয়ে যাবে। তাতে দেবাংশুর মাথা ব্যাথার কিছু নেই। মানুষ চাইছে বিজেপি কখন প্রার্থী ঘোষণা করবে, বিজেপিকে ভোট দেব। দীপাংশু একা খেলুক বা অন্য কারোর সাথে খেলুক তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমাদের প্রার্থী একটাই পদ্মফুল, নরেন্দ্র মোদি।

Post Views: 124

Continue Reading

Previous: আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের
Next: ‘শুভেন্দু নন্দীগ্রামে থাকেন না’, বিরোধী দলনেতার খাসতালুকে দাঁড়িয়ে নিশানা অভিষেকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.