Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘শুভেন্দু নন্দীগ্রামে থাকেন না’, বিরোধী দলনেতার খাসতালুকে দাঁড়িয়ে নিশানা অভিষেকের

‘শুভেন্দু নন্দীগ্রামে থাকেন না’, বিরোধী দলনেতার খাসতালুকে দাঁড়িয়ে নিশানা অভিষেকের

Online Desk মার্চ 25, 2026
20260325_172919.jpg

ওঙ্কার ডেস্ক: নন্দীগ্রাম নিয়ে সতর্ক তৃণমূল আসন্ন নির্বাচন উপলক্ষে এই কেন্দ্রে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় দাঁড়িয়ে তাঁকেই নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বলেন, ‘নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল নিয়ে মামলা হাই কোর্টে এখনও বিচারাধীন। আমরা এমন একজনকে এখানে প্রার্থী করেছি যিনি এই নন্দীগ্রামে থাকেন, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না।’

নন্দীগ্রামে নির্বাচন প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আপনাদের সকলকে বলব, নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তা যেন এই নন্দীগ্রামে ত্বরান্বিত হয়। নন্দীগ্রামের লড়াইয়ে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না। বুথ ধরে ধরে আমাদের কাজ করতে হবে। সেই কাজ শুরু করা হয়েছে। ২০২১ ও ২০২৪ সালের যে সব বুথে আমাদের ফল অত্যন্ত খারাপ হয়েছে আগামী কয়েকদিন সেই সব বুথে বেশি করে জোর দিতে হবে।’

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়লে ১৯৫৬ ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয়ের পর রাজ্যের বিরোধী দলনেতা হন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র ভবানীপুরেই তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে ভূমিপুত্র পবিত্র করকে। গত বারের হাতছাড়া হওয়া নন্দীগ্রামকে এবারে নিজেদের ঝুলিতে পুরতে মরিয়া জোড়াফুল শিবির। আর সেকারণেই এই বিধানসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শেষ হাসি কে হাসেন তা জানা যাবে আগামী ৪ মে।

Post Views: 119

Continue Reading

Previous: ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছি, বিরোধীদের খোঁচা দেবাংশুর
Next: যুদ্ধবিরতিতে ইরানের কড়া শর্ত, জটিলতায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.