Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপাবলি উৎসবকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, আপ্লুত প্রধানমন্ত্রী

দীপাবলি উৎসবকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, আপ্লুত প্রধানমন্ত্রী

Online Desk ডিসেম্বর 11, 2025
deepawali-modi.jpg

ওঙ্কার ডেস্ক: আলোর উৎসব দীপাবলিকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির (Intangible Cultural Heritage of Humanity) তকমা দিল ইউনেস্কো। ভারতের উৎসব আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলি হেরিটেজ তকমা পাওয়ার পর তিনি সমাজ মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘এই খবরে বিশ্বের সকল ভারতীয় আনন্দিত ও রোমাঞ্চিত। দীপাবলি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এটি আমাদের প্রাচীন সভ্যতার স্বরূপ। আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে।’ প্রসঙ্গত, ৮ ডিসেম্বর থেকে দিল্লিতে চলছে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল কমিটির ২০তম সম্মেলন। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতে আয়োজিত এই সম্মেলনে বুধবার দীপাবলিকে হেরিটেজ তালিকাভুক্ত করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছিল।

হেরিটেজ তকমা পাওয়ার পর ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আমলে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান দেশের বিভাজনের উপর সম্প্রীতির, হতাশার উপর আশার বার্তা দেয়।’ দিল্লিতে ইউনেস্কোর সম্মেলনে ৭৯টি দেশের ৬৭টি মনোনয়ন জমা পড়ে। সংস্থার তরফে জানানো হয়, দীপাবলি অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক। এই উৎসবে যোগ দেন বিভিন্ন বর্ণের মানুষ। ভারতীয় ঐতিহ্যের প্রতীক এই উৎসব।

Post Views: 264

Continue Reading

Previous: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর জন্মবার্ষিকিতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Next: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬ লক্ষ কোটি টাকার বেশি টাকার ঋণ মুছে গেল

সম্পর্কিত গল্প

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026

You may have missed

NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানিদের উন্মাদ বলে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের!

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.