Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬ লক্ষ কোটি টাকার বেশি টাকার ঋণ মুছে গেল

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৬ লক্ষ কোটি টাকার বেশি টাকার ঋণ মুছে গেল

Online Desk ডিসেম্বর 11, 2025
Loan.jpg

কুশল চক্রবর্তী

৮ ডিসেম্বর লোকসভায় অর্থ দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিলেন বিগত পাঁচটি অর্থবর্ষে ৬.১৫ লক্ষ কোটি টাকার ঋণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খাতা থেকে মুছে ফেলা হয়েছে। এমনি দেখতে গেলে এটা একটা রুটিন ব্যাপার। ভারতীয় ব্যাঙ্কিং বাবস্থার নিয়ামক সংস্থা রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সময় সময় এটা করে থাকে। যাতে কিনা ব্যাঙ্কের হিসাব নিকাশের যে খাতা থাকে, তাকে অনেক বেশী আর্থিক ভাবে সবল দেখানো যায়।

ঋণ হচ্ছে ব্যাঙ্কের কাছে একটা সম্পদ। তার থেকে ব্যাঙ্ক যে সুদ সংগ্রহ করে তার থেকেই কিছু ব্যয় করে ব্যাঙ্কের লাভ উঠে আসে। যে সম্পদ সুদ দেয় না তাকে হিসাবের খাতায় সম্পদ দেখানো কি ঠিক ? তাই সেই ঋণগুলোকে মুছে ফেলা হয় ব্যাঙ্কের খাতা থেকে। কিন্তু ঋণ গ্রাহকদের ঋণের দায়ভার থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় না। নানা রকমের প্রক্রিয়ায় চলে ব্যাঙ্কের তরফ থেকে ঋণ নেওয়া টাকা উদ্ধারের চেষ্টার। নিয়মের কথকথায় এ সব কথা লেখা হলেও, বুঝতেই পারছেন অবস্থাটা নিশ্চয়ই সেরকম নয়। কারণ যে ব্যাঙ্ক তার প্রদেয় ঋণ সময়ের মধ্যে আদায় করতে পারল না, তা তাঁরা মুছে ফেলার পর সেই ঋণের উদ্ধারের কতটা চেষ্টা করবে ?

এখানেই আছে একটা টুইস্ট। ব্যাঙ্কের খাতা থেকে ঋণের ভার মোছার পর যদি ব্যাঙ্কের কেউ সেই ঋণের কিছু অংশও আদায় ফরতে পারে তবে সেই উদ্ধার করা ঋণের কিছু অংশ পাবে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের কোনও আধিকারিক। অর্থাৎ কিনা ব্যাঙ্কের আধিকারিকের একটা নিজস্ব উৎসাহ থাকবে সেই ঋণ উদ্ধারের যাতে কিনা সে কিছু বাড়তি রোজগার করতে পারে। দেখা যায় শাখায় নব নিযুক্ত কর্মচারীদের দিয়ে এই কাজ কারিয়ে নেয় উচ্চপদে আসীন আধিকারিকরা। খাটে নবীনরা আর লাভ করে প্রবীণ আধিকারিকরা।

এছাড়া আছে রিকভারি এজেন্টদের দিয়েও এই কাজ করানোর চল রয়েছে। এখানেও থাকে “বিশেষ” লোক বা সংস্থার লোকেদের নিযুক্ত করার ব্যাপার। আর এই নির্বাচন খুব স্বচ্ছ থাকে কিনা তা নিয়েও বহু প্রশ্ন রয়েছে। কিন্তু ঋণ মুছে ফেলার সবচেয়ে বড় ব্যাপার হল, যাদের ঋণ মুছে ফেলা হয়েছে তারা কারা, সে ব্যাপারে থাকে এক অদ্ভুত নীরবতা। আর কারা এদের
ঋণ পাইয়ে দেবার ব্যাপারে সহায়তা করেছিল, তাতেও থাকে যথেষ্ট অন্ধকার। এছাড়াও আছে, এই ঋণ ব্যাঙ্কের খাতা থেকে মুছে ফেলার ফলে ব্যাঙ্কও পেয়ে যায় আয়কর থেকে কিছু ছাড়। দেখা যায়, এই সব ঋণ মোছার ব্যাপারে বড় অঙ্কের ঋণ যারা নিয়েছে তাদের প্রাধান্যই বেশী। ছোট ছোট ঋণের মুছে ফেলার সংখ্যা অনেক কম। তাহলেই বুঝতে পারছেন যে টাকার বলে যারা “বাহুবলি” তারাই ঠিক সময়ে সটকে পড়তে পারছে।

পরিসংখ্যান বলছে ২৩-২৪ সালে কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কের সবমিলিয়ে ১৭০২৭৬ কোটি টাকা ঋণ ব্যাঙ্কের খাতা থেকে মুছে দিয়েছিল তার মধ্যে ৬৮৩৬৬ কোটি টাকার ঋণ ছিল বৃহৎ শিল্পপতিদের। তবে এই অর্থবর্ষে যে সরকারি ব্যাঙ্কের আনুমানিক ১.০৫ লক্ষ কোটি টাকার ঋণ ব্যাংকের খাতা থেকে মুছে ফেলা হল তারও কমসে কম ৪০ শতাংশ ঋণ বড় বড় শিল্পপতিদেরই হবে। তাহলে বুঝতেই পারছেন সরকারের প্রিয়জনেরা ঋণ নেবার সময়ও কতিপয় শিল্পপতিদের “সহায়তার” দান পাচ্ছে। আবার ঋণের পরিমান ব্যাংকের খাতা থেকে মুছে ফেলার জন্যও হয়ত কিছু “ভালোবাসা” পাচ্ছেন। আর প্রতিদিন সংবাদ মাধ্যমে ভেসে আসছে শীর্ষ থেকে মাঝারি সব মন্ত্রীদের কথায় সব শিল্পকে আদানি আম্বানিদের মত প্রাইভেট শিল্প গোষ্ঠীদের হাতে তুলে দেবার প্রতিশ্রুতি। এমনকি ভারতীয় প্রতিরক্ষা এবং পরমাণু ভিত্তিক জিনিস তৈরিতেও তাদের প্রাধান্য দেবার কথা উঠে আসেছ। আর আশঙ্কা আর ক্ষতির মুখ দেখছে ভারতের আপামর জনগন। তাদের জন্য তো অবশ্যই বিনিপয়াসায় আছে মাসে ৫ কেজি চাল বা গমের বন্দোবস্ত।

Post Views: 427

Continue Reading

Previous: দীপাবলি উৎসবকে হেরিটেজ তকমা ইউনেস্কোর, আপ্লুত প্রধানমন্ত্রী
Next: নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী কে? উত্তর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.