Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উমর খালিদের জামিনের আর্জি খারিজ দিল্লি কোর্টের

উমর খালিদের জামিনের আর্জি খারিজ দিল্লি কোর্টের

Online Desk মে 19, 2026
umar-khalid.jpg

ওঙ্কার ডেস্ক: অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন সমাজকর্মী তথা ছাত্রনেতা উমর খালিদ। কিন্তু মঙ্গলবার দিল্লির আদালত উমরের সেই আর্জি খারিজ করে দিয়েছে। এদিন অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপাই খালিদের সেই আবেদনের শুনানি করেন।

রিপোর্ট অনুসারে, উমরের কাকা সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যু পরবর্তী ৪০ দিনের ধর্মীয় কাজে যোগ দেওয়ার জন্য এবং অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা মায়ের দেখাশোনার জন্য ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে উমর খালিদ ও অন্যদের বিরুদ্ধে ইউএপিএ এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করে পুলিশ। ওই দাঙ্গায় ৫৩ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলাকালে এই সহিংসতা ছড়িয়ে পড়েছিল।

প্রসঙ্গত সোমবার উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের বিষয়ে নিজেদের পূর্ববর্তী রায়ের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। ওই দিন শীর্ষ আদালত মনে করিয়ে দিয়েছে, ইউএপিএ-তেও জামিন পাওয়াটাই নিয়ম। ২০২১ সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের উল্লেখ করেই বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ বলেছে, উমরদের ক্ষেত্রে যথাযথ ভাবে ওই নিয়ম পালন করা হয়নি। সর্বোচ্চ আদালতের সেই পর্যবেক্ষণের পরেও জামিন পেলেন না উমর।

Post Views: 89

Continue Reading

Previous: ফের টেস্ট থেকে ব্রাত্য মহম্মদ সামি
Next: গুরুত্বহীন ম্যাচে বুধবার মুম্বইয়ের সামনে নাইটরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.