Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লাল কেল্লার প্রাচীর পর্যন্ত পৌঁছাল যমুনার জল, ফ্রান্স থেকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর

লাল কেল্লার প্রাচীর পর্যন্ত পৌঁছাল যমুনার জল, ফ্রান্স থেকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 14, 2023
Delhi-Flood.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ দিল্লির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দু কুল উপচে বইছে যমুনা। শুক্রবার যমুনার জল পৌঁছে যায় লাল কেল্লার প্রাচীর পর্যন্ত। দিল্লির বন্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে ফ্রান্স থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত খোঁজখবর নেন তিনি। দিল্লির পথ ঘাট এখন যেন নদী। গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়ে বন্যার জল। কার্যত গৃহবন্দী দিল্লিবাসী। পাম্পিং স্টেশনগুলি জলের তলায় চলে যাওয়ায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে রাজধানীতে। এদিন বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজনীতি ভুলে কেন্দ্রের সাহায্য চান কেজরিওয়াল। দিল্লির একাধিক এলাকায় বন্যার্তদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনার জল। আবহাওয়াবিদরা বলছেন বিগত এক শতাব্দীতে এমন বন্যা দেখেননি দিল্লিবাসী। পরিস্থিতি আরও বিগড়েছে পার্শ্ববর্তী রাজ্য থেকে জল ছাড়ায়। তবে শনিবার থেকে বৃষ্টি কমলে পরিস্থিতির একটু উন্নতি হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। ভরসার খবর বলতে এটুকুই যা।

Post Views: 253

Continue Reading

Previous: চাঁদ মামার বাড়ির উদ্দেশ্যে পাড়ি চন্দ্রযান ৩-এর
Next: পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যতও আদালতে ঝুলে, জানিয়ে দিল নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.