Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিষাক্ত লাড্ডু খাইয়ে ৩ জনকে খুনের অভিযোগ, দিল্লিতে ধৃত স্বঘোষিত ‘বাবা’

বিষাক্ত লাড্ডু খাইয়ে ৩ জনকে খুনের অভিযোগ, দিল্লিতে ধৃত স্বঘোষিত ‘বাবা’

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: ‘লাড্ডু খেলে তাড়াতাড়ি অর্থ প্রাপ্তি হবে!’ সেই প্রতিশ্রুতি দিয়ে তিন জনকে বিষাক্ত লাড্ডু খাইয়ে খুনের অভিযোগ এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ‘ধনবর্ষ’ নামের অনুষ্ঠানে ওই বিষাক্ত লাড্ডু খাওয়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। নিহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ধর্মগুরুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধর্মগুরুর নাম কামরুদ্দিন ওরফে বাবা। লোনি এবং ফিরোজাবাদে একটি তান্ত্রিক কেন্দ্র চালাতেন তিনি। তদন্তে জানা গেছে, অভিযুক্ত তান্ত্রিক আচার পালনের মাধ্যমে অর্থ প্রাপ্তির প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে লোভ দেখাতেন। এক পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযুক্ত ভুক্তভোগীদের আস্থা লাভ করে তাদের মগজ ধোলাই করে লাড্ডুতে বিষ মিশিয়ে তাদেরকে খাইয়ে খুন করত।’ শুধু তাই নয় তাদের কাছ থেকে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুঠ করত ঐ স্বঘোষিত বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অভ্যাসগত ভাবে অপরাধী। এর আগে উত্তরপ্রদেশ এবং রাজস্থানে দুটি অপরাধের ঘটনায় তিনি জড়িত ছিলেন। রবিবার নিহত ব্যক্তির গাড়িতে তল্লাশি চালানোর সময় মৃতদেহগুলি উদ্ধার হয়। পাশাপাশি গাড়ি থেকে মদের বোতল, ঠান্ডা পানীয়ের বোতল, খালি গ্লাস, মোবাইল ফোন, নগদ টাকা, হেলমেট, জ্যাকেট, আধার কার্ড, ব্যক্তিগত জিনিসপত্র এবং অন্যান্য নথি উদ্ধার হয়েছে।

রিপোর্ট অনুসারে, নিহত তিন জন ঘটনার একদিন আগে গাজিয়াবাদের লোনিতে গিয়েছিলেন। কামরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। তদন্তে জানা গেছে, তাঁরা যখন ফিরছিলেন সেই সময় গাড়িতে আরও একজন ছিলেন। তিনি হলেন কামরুদ্দিন। ঘটনাটি প্রকাশ্যে আসার আগে ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যান ওই স্বঘোষিত বাবা।

Post Views: 52

Continue Reading

Previous: হুগলি ত্রিবেণী মহাসংগমে কুম্ভ মেলায় গঙ্গা মিশনের তিন দিনের সেবা শিবির
Next: অনন্য পরিবেশ বার্তা ! মুরগাবেড়িয়া স্কুলের ছাত্রীদের গঙ্গামিশনের গাছের চারা উপহার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.