Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনন্য পরিবেশ বার্তা ! মুরগাবেড়িয়া স্কুলের ছাত্রীদের গঙ্গামিশনের গাছের চারা উপহার

অনন্য পরিবেশ বার্তা ! মুরগাবেড়িয়া স্কুলের ছাত্রীদের গঙ্গামিশনের গাছের চারা উপহার

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
GM.jpg

নিজস্ব প্রতিনিধি : শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে হাওড়ার বাগনানে মুরগাবেড়িয়া স্কুলে দেখা গেল এক অনন্য উদ্যোগ। মাধ্যমিক শ্রেণির ছাত্রীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে গঙ্গামিশনের পক্ষ থেকে প্রচলিত উপহারের পরিবর্তে পরিবেশ বার্তাবাহী বিশেষ উপহার প্রদান করা হয়। প্রত্যেক ছাত্রীর হাতে একটি করে গাছের চারা, একটি মিষ্টির প্যাকেট এবং একটি ক্যালেন্ডার তুলে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়। চারাগাছ হাতে পেয়ে ছাত্রীদের মুখে আনন্দ ও উচ্ছ্বাস স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই একে “সারা জীবন মনে রাখার মতো উপহার” বলে উল্লেখ করে জানায়, তারা এই গাছ নিজেদের বাড়িতে রোপণ করে যত্ন নেবে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদেরও আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে তাঁদের হাতেও একটি করে চারা তুলে দেওয়া হয়। এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন ও ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়।

স্কুলের সভাপতি শেখ আশিক রহমান গঙ্গামিশনের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য সংস্থার জাতীয় মহাসচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বর্তমান সময়ে পরিবেশ সংরক্ষণ সকলের জন্য একটি অপরিহার্য দায়িত্ব। প্রত্যেক শিক্ষার্থী যদি জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তার যত্ন নেয়, তবে সমাজে বড় পরিবর্তন সম্ভব। তিনি আরও জানান, গঙ্গামিশনের লক্ষ্য শুধু নদী সংরক্ষণে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর পরিসরে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি করাও তাদের উদ্দেশ্য।”

এই অনুষ্ঠানে মোট দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। এত বড় সংখ্যায় চারা বিতরণ শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং সবুজায়নের পথে একটি দৃঢ় প্রচেষ্টা। বিদ্যালয় কর্তৃপক্ষ গঙ্গামিশনের এই উদ্যোগের প্রশংসা করে জানায়, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত চেতনা আরও সুদৃঢ় করবে।

এবারের এই ফেরওয়েল অনুষ্ঠান শুধুমাত্র আবেগের মুহূর্তে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রকৃতির প্রতি অঙ্গীকারের এক দৃঢ় সংকল্পে পরিণত হয়েছে। ছাত্রীদের হাতে ধরা চারাগাছ ভবিষ্যতের সবুজ পৃথিবী এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার পথে এক অনুপ্রেরণার বার্তা বহন করছে।

Post Views: 202

Continue Reading

Previous: বিষাক্ত লাড্ডু খাইয়ে ৩ জনকে খুনের অভিযোগ, দিল্লিতে ধৃত স্বঘোষিত ‘বাবা’
Next: সুষ্টভাবেই চলছে বাংলাদেশের নির্বাচন; নেই অশান্তির খবর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.