Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানীতে ১৫ দিনে পাঁচ শতাধিক মহিলা নিখোঁজ হওয়ার তথ্য ভুয়ো বলে জানাল দিল্লি পুলিশ

রাজধানীতে ১৫ দিনে পাঁচ শতাধিক মহিলা নিখোঁজ হওয়ার তথ্য ভুয়ো বলে জানাল দিল্লি পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লিতে চলতি ২০২৬ সালের প্রথম ১৫ দিনে ৫০০-এর বেশি মহিলা নিখোঁজ হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছিল। সেই বিষয়ে এবার স্পষ্ট বিবৃতি দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে এমন ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে। এই ধরনের ভুয়ো খবর ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর পুলিশের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, ‘কয়েকটি তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি, দিল্লিতে হঠাৎ করে বালিকা নিখোঁজ বেড়ে যাওয়া সংক্রান্ত যে খবর রটানো হচ্ছে, তার নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। আর্থিক লাভের জন্য এ ভাবে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আমরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করব।’

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, রাজধানী শহর দিল্লিতে ১৫ দিনে ৮০৭ জন নিখোঁজ হয়েছেন বলে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও নাবালিকা বলে দাবি করা হয়। প্রতিদিনের হিসেবে যা গড়ে প্রায় ৫৪টি বলে রিপোর্টে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও নাবালিকা এবং পুরুষ ২৯৮ জন। যদিও দিল্লি পুলিশের তরফে এই তথ্যকে ভুয়ো বলে দাবি করা হল।

Post Views: 147

Continue Reading

Previous: মেয়ের বিয়ের আগে নিজেকে গুলি ব্যবসায়ীর, বিয়ের দিন হৃদরোগে মৃত্যু
Next: ইস্টবেঙ্গলে উদ্বোধন অস্ট্রো টার্ফ, ইলিয়াসের স্ত্রীকে দেওয়া হলো ১১ লক্ষ

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.