Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গলে উদ্বোধন অস্ট্রো টার্ফ, ইলিয়াসের স্ত্রীকে দেওয়া হলো ১১ লক্ষ

ইস্টবেঙ্গলে উদ্বোধন অস্ট্রো টার্ফ, ইলিয়াসের স্ত্রীকে দেওয়া হলো ১১ লক্ষ

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
east-b.jpg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: আইএসএল যখন দ্বারপ্রান্তে, ঠিক তার আগেই নতুন একটা ইতিহাস তৈরি করল ইস্ট বেঙ্গল। উদ্বোধন হল নিজেদের মাঠে তৈরি হওয়া নতুন অস্ট্রো টার্ফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ-আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস।

মেসি ঘটনা ধামা চাপা পড়তেই ফের স্বমহিমায় দেখা গেলো প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে। প্রয়াত ইলিয়াস পাশার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এদিন শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে ও চারা গাছ দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। ক্লাবের পক্ষ থেকে প্রয়াত ইলিয়াস পাশার স্ত্রীর হাতে ১১ লক্ষ টাকার চেক ও স্মারক তুলে দেওয়া হয়।

অস্ট্রো টার্ফ উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের নিয়ে দুটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। যার মধ্যে ভাইচুং ও ব্যারেটো মাঠে নামেন। আতশবাজির মাধ্যমে উদ্বোধিত হল এই নতুন অস্ট্রো টার্ফ এর। অরূপ বিশ্বাস বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাব নতুন কিছু করে। তবুও খুব খারাপ লাগছে ওদের সাফল্য আসছে না পুরুষ দলে। তবে মেয়েদের ফুটবলে ওরা সাফল্য দিচ্ছে। এবছর ইস্টবেঙ্গল ভারত সেরা হবে।’

Post Views: 211

Continue Reading

Previous: রাজধানীতে ১৫ দিনে পাঁচ শতাধিক মহিলা নিখোঁজ হওয়ার তথ্য ভুয়ো বলে জানাল দিল্লি পুলিশ
Next: ইডেনে টি২০ বিশ্বকাপের জন্য সিএবির ব্যবস্থাপনায় সন্তুষ্ট নগরপাল

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.