Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশি সন্দেহে ৬৫০০ জনকে আটক, গুজরাটে ভাঙা হল ঘরবাড়ি

বাংলাদেশি সন্দেহে ৬৫০০ জনকে আটক, গুজরাটে ভাঙা হল ঘরবাড়ি

Online Desk এপ্রিল 29, 2025
home.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা ভাষায় কথা বলেন। সেই সন্দেহে বাংলাভাষীদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে আটক করেছে গুজরাটের আহমেদাবাদের পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের সংখ্যাটা প্রায় ৬৫০০ জন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। এই ব্যাপক ধরপাকড়ের পর তাদের ঘরবাড়িও ভাঙা শুরু করল স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, চান্দোলা লেক এলাকায় এই ব্যাপক ভাঙন অভিযান শুরু করে পুলিশ ও আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন। পুলিশ কমিশনার জি এস মালিক জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য জয়েন্ট কমিশনার অফ পুলিশ-ক্রাইম শরদ সিংহলের নেতৃত্বে প্রায় ২০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিংহল বলেন, আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এদিন ভোরে ৫০টি দল নিয়ে অভিযান শুরু করে। প্রতিটি দলে একটি করে জেসিবি মেশিন রয়েছে। তাঁর কথায়, ‘চান্দোলা লেকে সর্বশেষ ভাঙন অভিযান চালানো হয়েছিল ২০০৯ সালে। সম্প্রতি, এএমসি কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে সরকারি জমি আবার দখল করা হয়েছে এবং লেকের চারপাশে ঝুপড়ি তৈরি করা হয়েছে। অবৈধ বাংলাদেশিরা এই লেকের আশেপাশের সিয়াসতনগর এবং বাঙালি ভাসের মতো এলাকায় বাস করত।’

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে সারা দেশে নিরাপত্তার কড়াকড়ি। বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহে অভিযোগ উঠেছে, বাংলা ভাষায় যারা কথা বলেন আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে।

Post Views: 175

Continue Reading

Previous: ‘দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা ভুল নয়’, জানাল সুপ্রিম কোর্ট
Next: দিঘায় জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.