Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দিঘায় জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী

দিঘায় জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk এপ্রিল 29, 2025
mamata-digha.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাত পোহালেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মন্দির উদ্বোধন উপলক্ষে সোমবার থেকেই পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘাতেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না, হৃদয়কে ছুঁয়ে যায়। তাই আমি নিজের গোত্রে পুজো করি না, মা-মাটি-মানুষের গোত্রে পুজো করি। মা-মাটি-মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকব।’ প্রসঙ্গত, পুজোর আচার অনুষ্ঠানের জন্য রাজেশ দ্বৈতাপতি এসেছেন। এ ছাড়া পুরী থেকে দিঘায় এসেছেন ৫৭ জন সেবক। মোট এক কোটি বার নরসিংহ মন্ত্রোচ্চারণ করছেন সেবকরা। এদিন হোমযজ্ঞের জন্য আনা হয়েছে ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুইন্টাল আম, বেলকাঠ।

মুখ্যমন্ত্রী জানান, বুধবার বেলা আড়াইটে থেকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে। বেলা ৩টের সময় হবে দ্বার উদ্‌ঘাটন। তার পর ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। ওই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে দিঘাতে কার্যত চাঁদের হাট। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বুধবার অনুষ্ঠান আছে। সে জন্য অদিতি এসেছে। ডোনা গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি এসেছে। দেব, রচনা, দেবলীনা, সকলেই এসেছে।’

Continue Reading

Previous: বাংলাদেশি সন্দেহে ৬৫০০ জনকে আটক, গুজরাটে ভাঙা হল ঘরবাড়ি
Next: সাতপাকে বাঁধা পড়লেন ছোট পর্দার অভিষেক-শার্লি

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.