Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • সাতপাকে বাঁধা পড়লেন ছোট পর্দার অভিষেক-শার্লি

সাতপাকে বাঁধা পড়লেন ছোট পর্দার অভিষেক-শার্লি

Online Desk এপ্রিল 30, 2025
WhatsApp-Image-2025-04-30-at-10.06.30.jpeg

ওঙ্কার ডেস্ক: চিত্রনাট্য বদলে দিয়ে জীবনের গল্প নিজেই লিখলেন অভিষেক বসু। পর্দায় প্রেম থেকে বিচ্ছেদের পর, ফের প্রেমের সম্পর্কে এবার পর্দার নায়িকাকে নয়, খলনায়িকাকে বিয়ে করলেন অভিনেতা। ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক সাতপাকে বাঁধা পড়লেন শার্লি মোদকের সঙ্গে। শার্লি একই ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা ‘শালিনী’! পর্দায় যতই একে অন্যের শত্রু হলেও, বাস্তবে গাঢ় রসায়ন ছিল দু’জনের। কাকতালীয় ভাবে শার্লি ধারাবাহিকে অভিষেকের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন!
তথাকথিত আড়ম্বরহীন, ছিমছাম আইনি বিয়ে সেরেছেন তাঁরা। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং টিম ‘ফুলকি’র উপস্থিতিতে কাগজেকলমে বিয়ে হয় তাঁদের।
মঙ্গলবার সকাল থেকে ধারাবাহিকের বাকি সদস্যরা যখন ব্যস্ত শুটিংয়ে তখন বিয়ের আচার পালনে ব্যস্ত ছিলেন অভিষেক-শার্লি। যদিও গায়েহলুদ বা অন্যান্য অনুষ্ঠানের ছবি তাঁরা সমাজমাধ্যমে শেয়ার করেনি নবদম্পতি। জানা গিয়েছে, সকালে একই সঙ্গে দধিমঙ্গল, বৃদ্ধি সারেন তাঁরা। সেই সময়ে ময়ূরকণ্ঠী বেগুনি পাঞ্জাবি-ধুতিতে সেজেছিলেন অভিষেক। অন্যদিকে, নরম গোলাপি শিফন-জর্জেটের শাড়িতে সিক্যুইনের কাজ। সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন শার্লি। সন্ধ্যায় ধূসররঙা সিক্যুইনের কাজ করা লহেঙ্গা-চোলিতে নিজেকে সাজান নববধূ। বর একই রঙের শেরওয়ানি বেছে নিয়েছেন।
শুটিং সেরে তাঁদের বিয়েতে উপস্থিত হন ধারাবাহিকের নায়িকা ‘ফুলকি’ ওরফে দিব্যাণী মণ্ডল, মিসমী দাস, সস্ত্রীক সুদীপ-সহ টিমের প্রায় সমস্ত সদস্য।

প্রসঙ্গত, যখনই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, তখনই অভিষেক-শার্লি অস্বীকার করে গিয়েছেন। তাঁরা যে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সে খবর জানা যায় সোমবার। টিম ‘ফুলকি’ ওই দিন এক সঙ্গে আইবুড়ো ভাত খাওয়ায় উভয়কে।

Post Views: 159

Continue Reading

Previous: দিঘায় জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পুণ্যআহুতি দিলেন মুখ্যমন্ত্রী
Next: বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু ১৪ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা মোদীর

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.