Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা ভুল নয়’, জানাল সুপ্রিম কোর্ট

‘দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা ভুল নয়’, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 29, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা ভুল নয়, তবে কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেটি বড় বিষয়। পেগাসাস নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এমনটাই পর্যবেক্ষণ ভারতের সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত আরও জানায়, যতক্ষণ না নাগরিক সমাজকে এটি লক্ষ্যবস্তু করছে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা ভুল নয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘স্পাইঅয়্যার’ ব্যবহার করা কোনও ভুল নয়। তবে প্রশ্ন হল, কার বিরুদ্ধে সেটি ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, ইজরায়েলি সংস্থা কর্তৃক নির্মিত ‘স্পাইঅয়্যার’ পেগাসাস এর অপব্যবহারের অভিযোগ উঠেছিল আগেই। যা নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দায়ের হয়। সাংবাদিক থেকে শুরু করে বিচারক, সমাজকর্মী-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপর আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ। এদিন আদালত বলে, ‘যদি কোনও দেশ স্পাইঅয়্যার ব্যবহার করে, তাতে ভুল কী? স্পাইঅয়্যার থাকায় কোনও সমস্যা নেই। দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা যাবে না। তবে সংবিধানে একটি সভ্য সমাজে কোনও ব্যক্তিবিশেষের গোপনীয়তার অধিকার সুরক্ষিত। সে ক্ষেত্রে তাঁদের অভিযোগ খতিয়ে দেখা যেতে পারে।’

আদালত আরও বলেছে, যদি কেউ সন্দেহ করে যে স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে তার উপর নজরদারি চালানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হতে পারবে। পাশাপাশি তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিক্রিয়া পাবে। একজন মামলাকারীর পক্ষে এদিন সওয়াল করেন বর্ষীয়াণ আইনজীবী শ্যাম দিভান। আদালতে তিনি বলেন, সম্পূর্ণ রিপোর্টটি জনসাধারণের কাছে উপলব্ধ থাকতে হবে। সেই প্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে স্পর্শ করে এমন যেকোনো রিপোর্ট ছোঁয়া যাবে না। তবে যারা জানতে চান যে তারা এর আওতায় রয়েছে কি না, তাদেরকে জানানো যেতে পারে।’

Post Views: 106

Continue Reading

Previous: ফ্যামিলি ম্যান সিরিজের অভিনেতা রোহিত বসফোর দেহ উদ্ধার গুয়াহাটিতে
Next: বাংলাদেশি সন্দেহে ৬৫০০ জনকে আটক, গুজরাটে ভাঙা হল ঘরবাড়ি

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.