Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছটপুজো, দীপাবলি ঘিরে সতর্ক প্রশাসন, প্রস্তুত দমকল

ছটপুজো, দীপাবলি ঘিরে সতর্ক প্রশাসন, প্রস্তুত দমকল

Online Desk অক্টোবর 17, 2025
fire-dumkol.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েক দিন পর আলোর উৎসবে মাতবে গোটা রাজ্য। শহর কলকাতার মানুষও এই উৎসবে সামিল হবেন। ২০ অক্টোবর কালীপুজোর সময় কোথাও যাতে কোনও অঘটন না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন। পাশাপশি প্রস্তুত রয়েছে দমকল দফতরও। দীপাবলি, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোকে মাথায় রেখে বৃহস্পতিবার নিউ টাউনের অগ্নিনির্বাপন দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ছিলেন বিভিন্ন জেলার আধিকারিকরা।

বৈঠকের পর এদিন মন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে ১৬৬টি ফায়ার স্টেশন রয়েছে। উৎসবের মরশুম চলছে, সেই উপলক্ষে আরও ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন গড়ে তোলা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হবে চন্দননগর, বারাসত, কৃষ্ণনগর, নৈহাটি ও বিভিন্ন বাজি বাজার এলাকায়। সূত্রের খবর, কালীপুজোর আগের দিন, অর্থাৎ ১৯ অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নামবে দমকল বাহিনীর আধিকারিক ও কর্মীরা। সুজিত বসু জানান, দমকলের হাতে থাকা মোটরসাইকেলগুলিও এই সময়ে ব্যবহার করা হবে। মূলত দ্রুত পৌঁছনোর জন্য এই সিদ্ধান্ত। কালীপুজোর পরেই রয়েছে ছটপুজো। এই ছটপুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হচ্ছে। সুজিত বসু বলেন, ‘ছট পুজোর সময় ঘাটে ঘাটে এবং ক্যাম্প এলাকায় দমকলের বিশেষ দল মোতায়েন থাকবে।’

সূত্রের দাবি, জগদ্ধাত্রী পুজো নিয়েও সতর্ক প্রশাসন। বিশেষ ভাবে এই প্রস্তুতি চলছে। চন্দননগরে চার দিন ধরে চলা জগদ্ধাত্রী পুজোয় যে ভিড় হয় তা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা শহরেও অতিরিক্ত নজরদারি থাকবে।

Post Views: 104

Continue Reading

Previous: ‘২৬শের লড়াইয়ে ডিজিটাল সেনা সাজাচ্ছে তৃণমূল ! ঘোষণা অভিষেকের
Next: Csjc বার্ষিক পুরস্কার অনুষ্ঠান ২৪ অক্টোবর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.