Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘২৬শের লড়াইয়ে ডিজিটাল সেনা সাজাচ্ছে তৃণমূল ! ঘোষণা অভিষেকের

‘২৬শের লড়াইয়ে ডিজিটাল সেনা সাজাচ্ছে তৃণমূল ! ঘোষণা অভিষেকের

Online Desk অক্টোবর 17, 2025
Abhisek.jpg

বিশেষ প্রতিনিধি : মাঠে ময়দানে তো লড়াই হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার ডিজিটাল যোদ্ধা নামাচ্ছে তৃণমূল। বর্তামানে ডিজিটাল যুগ। সবার হতে মোবাইল। তাই রাজনৈতিক ময়দানের পাশাপাশি এবার জোড়া ফুল শিবির লড়বে মোবাইলে। বিরোধীদের টক্কর দিতে তৈরি হচ্ছে ডিজিটাল সেনা। কর্মসূচি ঘোষণা করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। সূত্রের খবর, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ সমাজকে কাজে লাগাতে এই নয়া কর্মসূচি।

কি করবেন ডিজিটাল সেনারা ?

তৃণমূল সূত্রে খবর, বিরোধীদের বিরুদ্ধে তীক্ষ্ণ যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে বাংলার অস্মিতা রক্ষা করাই এই ডিজিটাল সৈনিকদের লক্ষ্য। এক ভিডিও বার্তায় অভিষেক জানিয়েছেন, ‘জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী, যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী। স্বপ্ন দেখতে ভালোবাসে। বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত।’ তিনি আরও বলেন, “ইচ্ছাকৃত ভাবে বাংলার নামে মিথ্যাচার, কুৎসা ও অপপ্রচার চলছে। বাংলার সম্মান নষ্টের অপচেষ্টা চলছে। তাদের পরাস্ত করতে তথ্য, যুক্তি, পরিসংখ্যান দিয়ে লড়তে হবে।” এ বিষয়ে অভিষেক আরও স্পষ্ট করে বলেছেন, “বাংলা বিরোধী, বহিরাগত জমিদাররা যারা বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন না, বাংলা পড়তে পারেন না, অথচ বাংলা নিয়ে মিথ্যা কথা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে এই ডিজিটাল যোদ্ধারা।’

ইতিমধ্যেই ঝকঝকে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। abdigitaljoddha.com। বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চাইলে, এই লিঙ্কে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, জেলার নাম, বিধানসভার নাম দিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নথিভুক্ত করা যাবে।

Post Views: 158

Continue Reading

Previous: যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প
Next: ছটপুজো, দীপাবলি ঘিরে সতর্ক প্রশাসন, প্রস্তুত দমকল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.