Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প

যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প

Online Desk অক্টোবর 17, 2025
trump-zelensky-putin.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বন্ধ হয়েছে ইজরায়েল ও হামাসের সংঘাত। যদিও একাধিক বার চেষ্টা করা সত্ত্বেও এখনও পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। এই আবহে দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে আরও এক বার চেষ্টা শুরু করল ওয়াশিংটন। রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানের লক্ষ্যে দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্রের খবর, আগামী শুক্রবার হোয়াইট হাউসে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে তাঁর এই সফর। জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি ট্রাম্প জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট-এ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এদিন পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প লিখেছেন, ‘বড় অগ্রগতি’।

এদিকে ইউক্রেনকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। ভলোদিমির জেলেনস্কিকে ইতিমধ্যেই টমাহক্ মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। কথা রয়েছে, আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ থামাতে কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্টের কাছে আর্জি জানিয়েছিলেন জেলেনস্কি। দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প এ বার কী পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে বিশ্ব।

Post Views: 139

Continue Reading

Previous: এসআইআর-এর সংশোধন তালিকায় ভয় নেই অভিষেকের; আসন সংখ্যা বাড়বেই, আত্মবিশ্বাস শাসকদলের
Next: ‘২৬শের লড়াইয়ে ডিজিটাল সেনা সাজাচ্ছে তৃণমূল ! ঘোষণা অভিষেকের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.