Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ঢাকার সেনানিবাসে অস্থায়ী জেল ! ১৫ সেনাকর্তা বন্দি হতেই সিদ্ধান্ত নিল ইউনূস সরকার

ঢাকার সেনানিবাসে অস্থায়ী জেল ! ১৫ সেনাকর্তা বন্দি হতেই সিদ্ধান্ত নিল ইউনূস সরকার

Online Desk অক্টোবর 14, 2025
Jail.jpg

ওঙ্কার ডেস্ক : ঢাকার সেনানিবাসে একটি অস্থায়ী জেল তৈরি করার সিদ্ধান্ত নিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ১৫ জন সেনাকর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে গুম ও নির্যাতনের অভিযোগ এবং জুলাইয়ের গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর ৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ জারি করা হল। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।’’ তবে ওই ‘সাময়িক কারাগারে’ কোন বন্দিদের রাখা হবে, সে বিষয়ে সরকারি নির্দেশিকায় কিছু বলা হয়নি। সেনা হেফাজতে থাকা ওই অফিসারদের মধ্যে ১৪ জন বর্তমানে সেনায় কর্মরত। আর এক জন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় এবং গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই জেরে ওই ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল। ওই ২৫ জনের তালিকায় কর্মরত ১৬ সেনাকর্তার নাম ছিল। তাঁদের মধ্যে হাসিনার আমলের সামরিকসচিব মেজর জেনারেল কবীর আহম্মদ ছাড়া বাকি সকলকেই হেফাজতে নেওয়া হয়েছিল। সেনার অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, কবীর ‘আত্মগোপন’ করে রয়েছেন।

Post Views: 155

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই জঙ্গির
Next: রাজ্যসভার আসন নিয়ে মতবিরোধ, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটে ভাঙনের ইংগিত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.