Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই জঙ্গির

জম্মুকাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই জঙ্গির

Online Desk অক্টোবর 14, 2025
army-dff.jpg

ওঙ্কার ডেস্ক: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। জম্মুকাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর এই গুলি বিনিময় হয়। সেনা সূত্রে খবর, জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। ঘটনার পর এলাকাজুড়ে চলছে তল্লাশি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জম্মুকাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল এবং দুদনিয়াল সেক্টরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকে জঙ্গিরা। সোমবার রাতে সেই খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেনা সূত্রের দাবি, তল্লাশি শুরু করার পর উল্টো দিক থেকে গুলি চালায় জঙ্গিরা। এর পর পাল্টা জবাব দেয় সেনা বাহিনীর জওয়ানরাও। দুই জঙ্গি সেনার গুলিতে মারা গিয়েছে বলেই খবর। তবে নিহতদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

সেনার এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ জম্মুকাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অস্বাভাবিক গতিবিধি লক্ষ করার পর ওই এলাকায় অভিযান শুরু করা হয়।’ বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, এদিন কুপওয়ারার দুদনিয়াল সেক্টরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেই কারণে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সেনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। সেই হামলায় ২৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। পহেলগাঁওয়ের সময়েও জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে ঢুকে হামলা চালিয়েছিল।

Post Views: 131

Continue Reading

Previous: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর, চান দোষীদের কঠোর শাস্তি
Next: ঢাকার সেনানিবাসে অস্থায়ী জেল ! ১৫ সেনাকর্তা বন্দি হতেই সিদ্ধান্ত নিল ইউনূস সরকার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.