Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেলগাছিয়ার ভাগাড়-বিপর্যয় দেখে ধাপার স্তুপ নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা

বেলগাছিয়ার ভাগাড়-বিপর্যয় দেখে ধাপার স্তুপ নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা

Online Desk মার্চ 26, 2025
dhapa.jpg

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়-বিপর্যয় কে সামনে রেখে এবার কলকাতার ধাপাকে নিয়ে উদ্বেগে রয়েছে কলকাতা পুরসভা । জানা গেছে প্রায় ১১ বছর আগে ধাপার বিপদ সম্পর্কে কলকাতা পুরসভাকে সতর্ক করেছিল ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের অফিস।
একটি নথির মাধ্যমে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন জানিয়েছিল, ধাপা থেকে প্রতি বছর গড়ে ১৬.৮ লক্ষ কিলোগ্রাম মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। সেখানেই শেষ নয় ২০১৩-২০২২ সালের মধ্যে ধাপা থেকে ২৫ কোটি কিলোগ্রাম কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়। প্রশ্ন উঠেছে, দুষণের পাশাপাশি বেলগাছিয়ার পুনরাবৃত্তি কি ধাপার ক্ষেত্রে ঘটতে পারে ?
জঞ্জালের জেরে দূষণ হচ্ছে এলাকা। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (কঠিন বর্জ্য ব্যবস্থাপনা) দেবব্রত মজুমদার এ বিষয়ে বলেন, ‘‘হাওড়ার বেলগাছিয়ার মতো পরিস্থিতি ধাপা ডাম্পিং গ্রাউন্ডের নয়। ধাপায় জনবসতি অনেক দূরে। তবু আমরা বিকল্প ধাপা তৈরি করতে ধাপার পাশেই ৭০ হেক্টর জমি চাষিদের কাছ থেকে কিনব।’’ পুরসভার এক শীর্ষ কর্তা বলেন, ‘‘এ বিষয়ে অর্থ দফতরের অনুমোদনও মিলেছে।’’
কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক আধিকারিক সোমবার বলেন, ‘‘মাত্র ৩৫ একর জায়গা জুড়ে কলকাতা-সহ আশপাশের উপনগরীর আবর্জনার ভার আর নিতে পারছে না ধাপা। আমরা আগেই পুর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছিলাম। হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ধস নামার পরে আমাদের চিন্তা বেড়েছে।’’
পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী সংবাদ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন, ‘‘কলকাতায় উৎস থেকে বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি চালু হলেও তা এখনও পুরো বাস্তবায়িত হয়নি। ফলে ধাপায় বর্জ্যের পাহাড়ের ভার বেড়েই চলেছে। সেখানে ময়লা ফেলার বিকল্প জায়গা না করলে অদূর ভবিষ্যতে হাওড়ার বেলগাছিয়ার মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল।’’ পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেছেন, ‘‘কলকাতা পুর কর্তৃপক্ষ অবিলম্বে বিকল্প জায়গা না গড়লে বিপদ আসন্ন।’
পুরসভার সূত্রের খবর আগে ষাট একর জায়গা জুড়ে ঢাকায় আবর্জনা ফেলা হতো। কিন্তু জাতীয় পরিবেশ আদালত দেশ জুড়ে ভাগাড়ের লিগেসি ওয়েস্ট প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়ার পর ধাপাতেও গত বছর ধরে সেই কাজ চলছে।

Post Views: 164

Continue Reading

Previous: বহু গাছ কাটা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ: সুপ্রিম কোর্ট
Next: শিবপ্রসাদের কান মুলে দিলেন রাখি গুলজার! সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.