Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বড় পর্দায় আসছে রণিতা-সৌপ্তিক’এর ছবি ‘দেবী’

বড় পর্দায় আসছে রণিতা-সৌপ্তিক’এর ছবি ‘দেবী’

Online Desk জুন 16, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বহুবছর ধরে ছোটপর্দায় কাজ করে দর্শকদের মন জিতে নিয়েছে রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তীর জুটি। অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছেন তারা। এরপর বেশকিছু বছর পেরিয়েছে। রণিতা অন্য অনেক মাধ্যমে কাজ করেছেন। আর সৌপ্তিক অভিনয় থেকে পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কাজে বেশি সময় দিয়েছেন। তাঁদের আগামী ছবি ‘দেবী’র পোষ্টার লঞ্চে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন দুজনে। সঙ্গে ছিলেন সহ অভিনেতা সোমরাজ মাইতি। গঙ্গাবক্ষে পোস্টার লঞ্চ হল ‘দেবী’ ছবির। এই ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন সৌপ্তিক। আর প্রথমবার বড়পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রণিতাকে। রণিতা জানিয়েছেন তিনি একটু নার্ভাস। কারণ বড় পর্দায় নায়িকা হিসেবে এই প্রথম তাঁকে দেখা যাবে।
অভিনেতা-পরিচালক সৌপ্তিক চক্রবর্তী এই ছবিতে রণিতাকে বেঁছে নিয়েছেন নায়িকা হিসেবে। এই দুজনের প্রেম-বন্ধুত্ব টলিপাড়ায় চর্চিত বিষয়। কাজের অভিজ্ঞতা হিসাবে রণিতার জানায়, “গরমের মধ্যে কাজ করিয়েছে সৌপ্তিক। খুব কষ্ট করেছি, তবে একথা বলতেই হয় আমি তো বেশি পরিশ্রম করবই, কারণ এটাতো আমার নিজের কাজ। কাজ না করলে তো ঘরের পয়সা নষ্ট হবে। তাই আমার কাছে যখন যা ডেট চেয়েছে, দিয়েছি, একটু বেশি সময় দিয়েছি।” উত্তরে সৌপ্তিক জানায় “আমি আর কি বলব, রণিতাই সব বলে দিয়েছে, অল্পের বদলে বেশিরভাগটাই বলে দিয়েছে ও। ”
টলিপাড়ায় মাঝে মধ্যেই গুঞ্জন ওঠে অভিনেতাদের মধ্যে সম্পর্ক গড়ার ও ভাঙ্গার। তবে রণিতা- সৌপ্তিকের জুটি বড় পর্দায় কতটা সফল হয় সেদিকেই দর্শকদের নজর সেদিকেই। তবে পরিচালকের দাবি, ছোটপর্দায় কাজ করার কারণে কলাকুশলীদের বহুক্ষণ স্টুডিওতে থাকতে হয়, আর সেখান থেকেই একটা পরিবারের মত তাঁরা কাজ করেন, এবার এই ছোট পর্দার অভিনেতা একসঙ্গে বড় পর্দায় আসছেন, দর্শক তাঁদের কিভাবে গ্রহণ করেন সেতাই দেখার।

Continue Reading

Previous: মেদিনীপুরে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট ,হেলদোল নেই প্রশাসনের
Next: হরিয়ানার নিখোঁজ মডেল রহস্যের মর্মান্তিক পরিণতি, মিলল গলা কাটা দেহ

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.