Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • মেদিনীপুরে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট ,হেলদোল নেই প্রশাসনের

মেদিনীপুরে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট ,হেলদোল নেই প্রশাসনের

Online Desk জুন 16, 2025
ry.png

শান্তুনু পান, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুরে প্রকাশ্যেই চলছে পুকুর ভরাট, হেল দোল নেই প্রশাসনের । এলাকা বাসীদের অভিযোগের পরেও মালিকপক্ষের কোন হেলদোল নেই, যদিও পুরপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন কোনোভাবেই পুকুর ভরাট করা চলবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের তালমাল বস্তিতে দিনের আলোয় প্রকাশ্যে চলছিল পুকুর ভরাটের কাজ। এলাকাবাসীরা অভিযোগ জানিয়ে বলেছেন, এলাকার এই পুকুরটির ৬০ থেকে ৭০ বছরের পুরনো। এলাকায় একমাত্র এই পুকুরটি ব্যবহারযোগ্য। এই পুকুরটিকে বুঝিয়ে ফেললে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এলাকাবাসীকে। এলাকাবাসীদের দাবি পুকুরটি কে যেন আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, এই পুকুরটিকে নিয়মিত পরিষ্কার করা হয় না যার ফলে এলাকায় রোগের প্রকোপ বাড়ছে বলে জানা গেছে। সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এই এলাকারই এক শিশুর। পুকুরের মালিকদের বারবার বলা সত্বেও মেলেনি কোন সুরাহা। যদিও এই বিষয়ে পুকুরের মালিক পক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে এই ব্যাপারে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, এই পুকুর ভরাট কোনভাবেই মেনে নেওয়া যাবে না। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুরো আধিকারিকদের পাঠানো হয়েছে বলে খবর। পুকুরটি যতটা অংশ ভরাট করা হয়েছে তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন পুরপ্রধান। যদি তা না করা হয় তাহলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে।

Post Views: 287

Continue Reading

Previous: আবার ড্রিমলাইনার ! মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, হংকংয়ে ফিরল দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান
Next: বড় পর্দায় আসছে রণিতা-সৌপ্তিক’এর ছবি ‘দেবী’

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.