Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৬ জুন ফের রাজপথে ‘আরশোলা’ পার্টি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৬ জুন ফের রাজপথে ‘আরশোলা’ পার্টি

Online Desk জুন 15, 2026
cockroach.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ জমায়েত করেছে ককরোচ জনতা পার্টি। ফের একবার এই ইস্যুতে পথে নামতে চলেছে অভিজিৎ দীপকের সংগঠন। মঙ্গলবার নাগপুরে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেছে দলটি। ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ঘোষণা করেছেন। সেখানে তিনি নিজেই সামিল হবেন বলে জানিয়েছেন।

সোমবার সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দীপকে জানান, তিনি ১৬ জুন নাগপুরে যাবেন। সেখানে তিনি ছাত্র ও যুবসমাজের সঙ্গে বিকেল ৪টায় ‘সংবিধান স্কোয়ার’-এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর ডাকা এই কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মাসে হওয়া নিট (ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর সিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। ওই দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া ওই প্রতিবাদ কর্মসূচি থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয় জেনজি। শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হন বিক্ষোভকারীরা। জমায়েতে পড়ুয়া, যুবক এবং অভিভাবকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দুপুর ৩টে নাগাদ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সভাস্থল থেকে চলে যান। সামিল হয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও।

Post Views: 47

Continue Reading

Previous: হাবরায় চাল হতে পারে মেট্রো পরিষেবা, একগুচ্ছ দাবি বিজেপি বিধায়কের
Next: কোনওদিন দিদিকে ছাড়ব না, ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বিতর্কের মাঝেই বললেন নয়না

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.