Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কোনওদিন দিদিকে ছাড়ব না, ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বিতর্কের মাঝেই বললেন নয়না

কোনওদিন দিদিকে ছাড়ব না, ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বিতর্কের মাঝেই বললেন নয়না

Online Desk জুন 15, 2026
NAYNA.jpg

ওঙ্কার ডেস্কঃ ভরাডুবির পর তৃণমূলের বিধ্বস্ত অবস্থা। তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদ এনসিপিআই দলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ মুহূর্তে এই দলে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের নাম প্রকাশে আসতেই সুদীপ ও তাঁর স্ত্রী তথা চৌরঙ্গী বিধানসভার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়কে একযোগে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন নয়না।
নয়না বন্দ্যোপাধ্যায় জানান, “সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমাকে টেনে এভাবে কটূক্তি করা উচিত হয়নি। আমি কোনওদিন দিদিকে ছাড়ব না। দিদি আমাকে ছাড়লে অনাথের মতো ঘুরে বেড়াব।”
দিন কয়েক আগেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই সুদীপ ও তাঁর স্ত্রী নয়নাকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু ওরকম একজন পরচুল ওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, এই ধরনের জিনিসপত্রকে মাথায় তুলে রেখেছিলেন।”
তৃণমূলে ভাঙন হলেও তিনি যে দিদির সঙ্গেই রয়েছেন তা স্পষ্ট করে দেন নয়না। তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে কোথাও যাব না। উনি তাড়িয়ে দিলে অনাথ হয়ে ঘুরব। কিন্তু ওনাকে আমি নিজে থেকে ছাড়ব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।” কুণালের এই মন্তব্যের নিন্দা করে নয়না জানান, এবিষয়ে তিনি দলকে জানাবেন।

Post Views: 78

Continue Reading

Previous: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৬ জুন ফের রাজপথে ‘আরশোলা’ পার্টি
Next: তৃণমূলের বিক্ষুদ্ধরা মিশে যাওয়ায় সংসদে বর্তমানে বাংলার সবচেয়ে বড় দল এনসিপিআই! কী বলছেন দলের নেত্রী?

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.