Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডায়মন্ড হারবারের ৪ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ রিটার্নিং অফিসারের

ডায়মন্ড হারবারের ৪ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ রিটার্নিং অফিসারের

Online Desk মে 1, 2026
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে গোলমালের খবর মিলেছে। বেশ কিছু বুথে বিরোধী দল বিজেপি পুনর্নিবাচনের দাবি জানিয়েছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের চারটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করলেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার রাতে নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই তথ্য জানিয়েছেন।

ভোটের দিন ওই বুথগুলিতে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি অশান্তির কারণে পুনর্নির্বাচনের সুপারিশ তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, রিটার্নিং অফিসার সুপারিশ করলেও সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তিনি জানান, রিটার্নিং অফিসার শুধু রিপোর্ট ও সুপারিশ পাঠাতে পারেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ওই চার বুথে নতুন করে ভোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যদি ওই কেন্দ্রে নির্বাচন হয় তাহলে তা স্ক্রুটিনি রিপোর্ট খতিয়ে দেখার পর হবে। রিপোর্ট দেখে কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলে আগামী কয়েকদিনের মধ্যে দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ মেটার পর এই পর্বের চার বিধানসভার ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি। চার বিধানসভায় ৭৭টি বুথে পুননির্বাচনের আর্জি জানানো হয়েছে পদ্ম শিবিরের তরফে। তার মধ্যে রয়েছে, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্ব। বিজেপি সূত্রের খবর, ফলতা বিধানসভার ৩২টি বুথে, ডায়মন্ড হারবারের ২৯টি বুথে, বজবজের ৩টি বুথে এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: হরমুজের নাম বদলে নিয়া নাম ‘ট্রাম্প প্রণালী’! মার্কিন প্রেসিডেন্টের পোষ্ট ঘিরে বিতর্ক
Next: রাতভর স্ট্রংরুম নজরদারির নির্দেশ মমতার, ইভিএম দুর্নীতি আরোপ নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.