Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজের নাম বদলে নিয়া নাম ‘ট্রাম্প প্রণালী’! মার্কিন প্রেসিডেন্টের পোষ্ট ঘিরে বিতর্ক

হরমুজের নাম বদলে নিয়া নাম ‘ট্রাম্প প্রণালী’! মার্কিন প্রেসিডেন্টের পোষ্ট ঘিরে বিতর্ক

Online Desk মে 1, 2026
iran.png

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালী ঘিরে ইরান আমেরিকার মধ্যকার সংঘাত যেন দিন দিন বেড়েই চলেছে। কোন পক্ষই শান্তির পথে এগোতে ইচ্ছুক বলে আগ্রহ প্রকাশ করেছে না। এবার সব বিতর্ক পিছনে ফেলে মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রনালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ রেখেছেন। এই পোষ্টের পর হরমুজ প্রণালিতে কোন দেশের অধিপত্য বর্তমান সেনিয়ে বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইরানও কড়া ভাষায় হুমকি দিয়েছে ‘ঝড় আসছে’।
ট্রাম্প প্রণালীর বিতর্ক শুরু হয় ট্রাম্প সমর্থিত একটি পেজ হরমুজ প্রণালীর নাম বদল করে একটি পোষ্ট করে। কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট সেই পোষ্টটি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকেও শেয়ার করে। ট্রাম্প দ্বারা পোস্ট করা ছবিটিতে ‘স্ট্রেইট অব হরমুজ’-এর বদলে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লেখা ছিল। সঙ্গে ট্রাম্প এও লেখেন মার্কিন মুলুকের আধিপত্যেই আছে হরমুজ। তিনি আরও দাবি করেন হরমুজ থেকে চলাচল করা সিংহ ভাগ জাহাজ নিজেদের পথ ঘুরিয়ে নিয়েছে ফলে হরমুজ থকে প্রাপ্ত শুল্ক পাচ্ছে না ইরান। ফলে হরমুজ প্রণালীর উপর এখন মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে আছে।
আগেই আমেরিকার দাবি ছিল, হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর কার্যত তাদেরই নিয়ন্ত্রণ রয়েছে—আর সেই দাবির পক্ষে তারা তুলে ধরছে নির্দিষ্ট পরিসংখ্যানও। মার্কিন সূত্রের বক্তব্য, ইতিমধ্যেই ৪২টি জাহাজকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ৬৯ মিলিয়ন ব্যারেল তেলের চলাচল আটকে দেওয়া সম্ভব হয়েছে। এর জেরে ইরানের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে আসছে ভিন্ন চিত্রও। দাবি করা হচ্ছে, অবরোধ সত্ত্বেও বেশ কিছু জাহাজ নানা কৌশলে সেই নিয়ন্ত্রণ এড়িয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এ কি সত্যিই আমেরিকার একচ্ছত্র প্রভাবের প্রমাণ, নাকি হরমুজকে কেন্দ্র করে বৃহত্তর শক্তির দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে?
ইরান ইতিমধ্যেই নজিরবিহীন পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সতর্ক করেছে, ‘ঝড় আসছে’। এই বার্তা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহ ও ভূরাজনৈতিক ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে হরমুজ প্রণালী এখন ক্রমেই অতি স্পর্শকাতর অঞ্চলে পরিণত হচ্ছে। তাই বিশেষজ্ঞ মহলের একাংশের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি শুধু সাময়িক উত্তেজনা বা অবরোধেই সীমাবদ্ধ নাও থাকতে পারে এর আড়ালে আরও বড়সড় কৌশলগত সংঘাতের রূপরেখা তৈরি হচ্ছে কি না, তা নিয়েই বাড়ছে জল্পনা।

Post Views: 96

Continue Reading

Previous: ‘দরকার পরলে ১০ হাজার লোক হাজির করব’, শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেড়িয়ে হুঁশিয়ারি মমতার
Next: ডায়মন্ড হারবারের ৪ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ রিটার্নিং অফিসারের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.