Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিঘার জগন্নাথধামের প্রথম স্নানযাত্রা উপলক্ষে আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

দিঘার জগন্নাথধামের প্রথম স্নানযাত্রা উপলক্ষে আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 11, 2025
DIGHA-JAGANNATH.png

নিজস্ব সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর : স্নানযাত্রা উপলক্ষে সাজ সাজ রব দিঘার জগন্নাথধামে! নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দ্বারোদ্ঘাটনের পর এ বারই প্রথম বার রথের চাকা ঘুরছে দিঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নানযাত্রা উপলক্ষেও দিঘায় সাজ সাজ রব। মুখ্যমন্ত্রীর পাঠানো ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হবে জগন্নাথকে।
আগামী ২৭ সে জুন রথযাত্রা। তার আগেই বুধবার ১১ তারিখ জগন্নাথের স্নানযাত্রা। উল্লেখ্য, গত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পর এবারই প্রথম রথযাত্রা দিঘার জগন্নাথ মন্দিরে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন। জগন্নাথদেবকে যে ৫৬ ভোগ দেওয়া হয় , তার মধ্যে মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও ছিল।’’
প্রসঙ্গত, রথযাত্রার আগে বুধবারই শেষ বারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন জগন্নাথ। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর জ্বর আসবে তাঁর। ফলে প্রায় এক পক্ষের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন তিনি। তার আগে তাঁর রাজকীয় স্নানযাত্রার সম্পন্ন হল দিঘার জগন্নাথ মন্দিরের বাইরে তৈরি মণ্ডপে।
বেলা ১১টায় স্নানযাত্রার শুরু হয়। নির্ধারিত সময়ে নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়। রাতে গজবেশে ভক্তদের সামনে দেখা দেবেন জগন্নাথদেব। তার পরেই অন্তঃপুরে চলে যাবেন তিনি। এর পর ২৬ জুন খুলবে মন্দিরের দরজা। ওই দিন রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন তিনি।
নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দিরের স্নানযাত্রায় মেতে উঠতে দেখা গেল সমগ্র দিঘাবাসিকে, সকলেই প্রথমবারের মতো রথযাত্রা উপলক্ষে উৎসাহিত ।

Post Views: 165

Continue Reading

Previous: ‘মুসলিম দেশগুলি জমি দিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করুক!’ মন্তব্য মার্কিন কূটনীতিকের
Next: রাজাকে খুনের সময় ভাড়াটে খুনীদের সঙ্গেই ছিলেন সোনম

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.