Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘মুসলিম দেশগুলি জমি দিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করুক!’ মন্তব্য মার্কিন কূটনীতিকের

‘মুসলিম দেশগুলি জমি দিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করুক!’ মন্তব্য মার্কিন কূটনীতিকের

Online Desk জুন 11, 2025
20250611_133852.jpg

ওঙ্কার ডেস্ক: প্যালেস্টাইন ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আবহে বিতর্কিত মন্তব্য করলেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন কূটনীতিক মাইক হাকাবি। প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলির জমি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন ওই কূটনীতিক বলেন, ‘মুসলিম দেশগুলোর কাছে ইজরায়েলের নিয়ন্ত্রিত ভূমির চেয়ে ৬৪৪ গুণ বেশি জমি রয়েছে।’ এখানেই না থেমে তাঁর আরও সংযোজন, ‘যদি প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের এমন কোনো ইচ্ছা থাকে, তবে মুসলিম দেশগুলির বলা উচিত, প্যালেস্টাইন রাষ্ট্র আমরা গড়তে চাই। উল্লেখ্য, কূটনীতিক হাকাবি কট্টর ইহুদিবাদী। তিনি আগে থেকেই ‘গ্রেটার ইজরায়েল’ ধারণার সমর্থক। দখল হয়ে যাওয়া প্যালেস্টাইনের ভূমিতে ইজরায়েলের স্থায়ী কর্তৃত্ব চান তিনি। প্রসঙ্গত, ইজরায়েলের অতিরাষ্ট্রবাদী গোষ্ঠীগুলো দাবি করে, দখল হয়ে যাওয়া পশ্চিম তীর ও গাজা থেকে প্যালেস্টাইনিদের বিতাড়ন করে আরব বা মুসলিম দেশগুলোতে প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা যেতে পারে। সেই অতি রাষ্ট্রবাদী ইজরায়েলিদের কথার প্রতিধ্বনি শোনা গেল মার্কিন কূটনীতিক হাকাবির গলায়।

তবে মানবাধিকার সংস্থাগুলো মনে করে, এ রকম নীতি কার্যকর হলে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। দখল হয়ে যাওয়া পশ্চিম তীরে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ায় ইজরায়েলের কট্টরপন্থী দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনায় হাকাবি ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেরও সমালোচনা করেন।

Post Views: 109

Continue Reading

Previous: শান্তিপুরের ইলেকট্রিক অফিসে ভাঙচুর নিয়ে বিজেপি-তৃণমূল তরজা
Next: দিঘার জগন্নাথধামের প্রথম স্নানযাত্রা উপলক্ষে আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.