Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • দিঘার জগন্নাথধামে মমতার সঙ্গে খোশ মেজাজে সস্ত্রীক দিলীপ, বঙ্গ রাজনীতি এক বিরল মুহূর্ত

দিঘার জগন্নাথধামে মমতার সঙ্গে খোশ মেজাজে সস্ত্রীক দিলীপ, বঙ্গ রাজনীতি এক বিরল মুহূর্ত

Online Desk এপ্রিল 30, 2025
mamata-Dilip.jpg

নিজস্ব সংবাদদাতা, দিঘা : রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোঘাটন অনুষ্ঠানে যোগ দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এই আথিতীয়তা ঘিরে বুধবার দিঘার জগন্নাথধামে দেখা গেল বঙ্গ রাজনীতির এক বিরল দৃশ্য। জগন্নাথ মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশে ছিলেন স্ত্রী রিঙ্কুকও।

তবে দিলীপ ঘোষ যখন মন্দিরে পৌঁছুলেন সে সময় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর সেখানে ছিলেন না। পরে মন্দির চত্তরের অতিথিশালায় দেখা হল বঙ্গ রাজনীতির দুই মেরুর নেতৃত্বের। খোশ মেজাজে দেখা গেল তৃণমূলনেত্রী ও বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষকে। দুজনের মধ্যে চলল আলাপচারিতা। দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে অবশ্য শুধু দিলীপ ঘোষকে নয়, আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপি সাংসদদেরও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দিলীপ বাদে বিজেপির কেউ এই আমন্ত্রণ রক্ষা করেননি।

এদিকে দিলীপের এই দিঘা যাওয়া নিয়ে বাংলার রাজনীতিতে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। কথা উঠছে, দিলীপ ঘোষ যদি শুধু মন্দির দর্শনে যেতেন তাহলে হয়তো আলোচনার মতো তেমন কিছু থাকতো না, কিন্তু তিনি স্ত্রীকে নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যেয়র আতিথ্য নিয়েছেন, বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে, এতেই দানা বাঁধছে জল্পনার রসদ। এই জল্পনাকে আরও উসকে দিয়েছে মমতার আমন্ত্রণ বয়কট করে একই দিনে কাঁথিতে সনাতনী সভার আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। কাঁথির পথে দিলীপ গেলেও শুভেন্দুর অনুষ্ঠানে না গিয়ে তিনি পাশ কাটিয়ে চলে যান দিঘায়, মমতার অনুষ্ঠানে। সেখানে জগন্নাথ মন্দির ঘুরে দেখেন, মমতার সঙ্গে দেখা করেন, কথাবার্তাও চলে দুজনের মধ্যে।

এই বিষয়টিকে সহজ ভাবে নিতে চাইছে না রাজনৈতিক মহল। যদিও দিলীপের কথায়, ”অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অনেক জায়গা থেকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। কোনও সভায় আমাকে ডাকা হয়নি। দিঘার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গেছি।” তিনি আরও বলেন, “মন্দির দর্শন আমি ভালবাসি। এখানে পার্টি বাধা হতে পারে না।” তিনি বলেন, ‘‘অক্ষয়তৃতীয়ার দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে। মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ।’’ তার পরেই স্বভাবসিদ্ধ রসবোধে দিলীপের মন্তব্য, ‘‘ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’’

Post Views: 120

Continue Reading

Previous: জগন্নাথধামের দ্বারোদঘাটনে তারকাদের চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর ডাকে কারা গেলেন দিঘায়?
Next: বাংলাদেশ হাইকোর্টের নির্দেশ, জামিনে মুক্তি পাওয়ার সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ফের জেলে চিন্ময়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.